News Flash

  • Home
  • Uncategorized
  • পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন কেসিআর, সম্ভবত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ
Image

পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন কেসিআর, সম্ভবত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ

হায়দরাবাদ, ১২ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র প্রেসিডেন্ট কে চন্দ্রশেখর রাও| টিআরএস সূত্রের খবর, বুধবার হায়দরাবাদে অবস্থিত তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র সদর দফতর ‘তেলেঙ্গানা ভবন’-এ বৈঠকে বসেন নব্য-নির্বাচিত বিধায়করা| বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন কে চন্দ্রশেখর রাও| সম্ভবত বৃহস্পতিবারই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কে চন্দ্রশেখর রাও|
তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠার পর ২০১৯ সালের মে মাসে দ্বিতীয় বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল দক্ষিণ ভারতের এই রাজ্যে| কিন্তু, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিধানসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও| এরপর বিধানসভা নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে| গত ৭ ডিসেম্বর তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়| ভোটগণনা হয় ১১ ডিসেম্বর, মঙ্গলবার| তেলেঙ্গানা বিধানসভার ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসনে জয়ী হয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)| তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার গাজেওয়াল আসনে ৫৮,২৯০ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন টিআরএস প্রেসিডেন্ট কে চন্দ্রশেখর রাও|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top