News Flash

  • Home
  • Uncategorized
  • এলাহবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে প্রয়াগরাজ স্টেট ইউনিভার্সিটি করা প্রস্তাব রাজ্যপালের কাছে
Image

এলাহবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে প্রয়াগরাজ স্টেট ইউনিভার্সিটি করা প্রস্তাব রাজ্যপালের কাছে

লখনউ, ৯ ডিসেম্বর (হি.স.) : এলাহবাদের নাম পরিবর্তনের ঘোষণা পর এবার বদলে যাবে এলাহবাদ ইউনিভার্সিটির নামও। এলাহবাদের নাম পরিবর্তনের ঘোষণা আগেই হয়েছে। প্রয়াগরাজে বদলে গিয়েছে এলাহবাদ, আর ফৈজাবাদ বদলে হয়েছে অযোধ্যা। এবার এলাহবাদ ইউনিভার্সিটির নাম বদলে প্রয়াগরাজ স্টেট ইউনিভার্সিটি করা হয়েছে। এমনই প্রস্তাব দেওয়া রাখা হয়েছে উত্তরপ্রদেশের রাজ্যপালের কাছে।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা আগেই জানিয়েছিলেন, এলাহবাদের নাম বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই ইউনিভার্সিটির নামও বদলে যাওয়ার কথা। স্কুলবোর্ডের নামও বদলানোর কথা জানিয়েছিলেন তিনি। আগেই বদলে ফেলা হয়েছিল ঐতিহ্যবাহী মোগলসরাই স্টেশনের নাম। নাম বদলে করা হয় ‘দীন দয়াল উপাধ্যায়।’ সম্প্রতি এলাহবাদের নামও বদলে ফেলেছে যোগী সরকার। অর্ধ কুম্ভ মেলা শুরুর আগেই এলাহবাদ স্টেশনের নাম বদলে ‘প্রয়াগরাজ’ করা হয়।

এলাহবাদের পুরনো নাম প্রয়াগ। ১৬০০ শতকে মুঘল সম্রাট আকবরের আমলে সেই নাম পরিবর্তন হয়। ওই সময় গঙ্গা, যমুনার সঙ্গমের কাছে একটি দুর্গ তৈরি করেন আকবর। ওই দুর্গ ও তার আশেপাশের অঞ্চলকে তিনি নাম দেন ‘ইল্লাহবাদ।’ তাঁর নাতি সম্রাট শাহজাহান গোটা শহরের নামকরণ করে ‘আল্লাহবাদ’ বা এলাহবাদ। তবে সঙ্গমের কাছে যেখানে কুম্ভমেলা হয়, সেই এলাকার নাম প্রয়াগই থেকে যায়। যেখানে ভগবান ব্রহ্মা প্রথম যজ্ঞ করেছিলেন, সেই জায়গাই প্রয়াগ নামে পরিচিত। গঙ্গা-যমুনার মিলনস্থলকে প্রয়াগ বলা হয়। আর এলাহবাদে মিলিত হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। তাই সেখানকার নাম প্রয়াগরাজ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top