News Flash

  • Home
  • Uncategorized
  • বাণিজ্যে লক্ষ্মীর কৃপায় পূর্বোত্তরের চাষীরা
Image

বাণিজ্যে লক্ষ্মীর কৃপায় পূর্বোত্তরের চাষীরা

৷৷ সন্দীপ বিশ্বাস৷৷বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর৷৷ পূর্বোত্তরের মাটি যথেষ্ট ঊর্বর বলেই হয়ত মালয়েশিয়ায় উৎপাদিত ফল এই অঞ্চলে প্রচুর ফলনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ রামবুতান এই ফল দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া সহ কয়েকটি রাষ্ট্রে উৎপাদিত হচ্ছে৷ ভারতের মধ্যে পূর্বোত্তরে এই ফলের ফলনে চাষীরা নতুন বাণিজ্যের স্বাদ পেতে পারেন৷ তাতে,আর্থিক প্রগতিরও সম্ভাবনা প্রবল৷ এমনটাই মনে করেন ব্যাঙ্গালুরুস্থিত আইসিএআর’র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার এন্ড রিসার্চ’র প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড রাজু এম কুরিয়েন৷ তাঁর কথায়, এই ফল বাণিজ্যিক ক্ষেত্রে নতুন দীশা দেখাবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন পূর্বোত্তরকে আর্থিকভাবে সচ্ছল করে দ্দরতুলতে৷ এই ফল চাষ সেই লক্ষ্যকে পূর্ণাঙ্গ রূপ দেবে, তিনি যোগ করেন৷ বাণিজ্যে বসত লক্ষ্মী৷ ফলে বাণিজ্যিক ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবে যে কোন রাজ্যকে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা নেয়৷ গবেষণায় দেখা গেছে, পূর্বোত্তরের মাটি রামবুতান চাষাবাদের জন্য ভিষন উর্বর৷ ড রাজুর কথায়, মালয়েশিয়া থেকে বীজ সংগ্রহ করে এই ফল নিয়ে গবেষণা হয়েছে৷ তাতে প্রমাণিত হয়েছে, পূর্বোত্তরের রাজ্যগুলির মাটিতে খুব ভাল ফলন হচ্ছে৷ তিনি জানান, এই ফল দেখতে অনেকটা লিচুর মত এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি৷
তাঁর পরামর্শ, ত্রিপুরাতে এই ফল চাষের উদ্যোগ নেওয়া উচিত৷ চাষের জন্য সবরকম সহায়তা করা হবে৷ তাঁর বক্তব্য, আইসিএআর’র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার এন্ড রিসার্চ বীজ সরবরাহ থেকে শুরু করে চাষাবাদের জন্য প্রশিক্ষণেও সহায়তা করবে৷ তাতে, চাষীরা ওই ফল উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হবেন৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকারের উচিত এই ফল উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিক৷
এদিকে টমেটো উৎপাদনে পূর্বোত্তরের চার রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও মণিপুর দারুণ সফলতা অর্জন করেছে৷ ব্যাঙ্গালুরুস্থিত আইসিএআর’র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার এন্ড রিসার্চ’র অধিকর্তা ড প্রকাশ প্যাটেলের কথায়, ওই চার রাজ্যে প্রতি বছর ২০০ থেকে ৩০০ কেজি বীজ সরবরাহ করা হয়৷ অর্ক রক্ষক টমেটোর বীজ প্রচুর ফলনে সহায়ক৷ তিনি জানান, প্রতি কেজি বীজ প্রায় ৫০ একর জমিতে লাগানো যায়৷ প্রতি একরে গড়ে ৪০ টন টমেটো উৎপাদিত হয়৷ তাঁর দাবী, মিজোরামের চাম্পাই জেলার তুইপুই অঞ্চলের বাসিন্দা ভানলালমুয়ানা টমেটো বিক্রি করে প্রতি হেক্টরে ১১ লক্ষ টাকা আয় করেছেন৷ ত্রিপুরাতেও জনৈক চাষী ৮ একর জমিতে টমেটোর ফলন করে প্রচুর আয় করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top