News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের বারানে রাস্তা উপর পড়ে ব্যালট ইউনিট, সাসপেন্ড দুই
Image

রাজস্থানের বারানে রাস্তা উপর পড়ে ব্যালট ইউনিট, সাসপেন্ড দুই

বারান (রাজস্থান), ৮ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের বারান জেলার কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তগর্ত সাহাবাদ অঞ্চলে শুক্রবার রাতে রাস্তা উপর একটি ব্যালট ইউনিট পড়ে থাকার ঘটনা চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার তেলেঙ্গানার পাশাপাশি ভোট হয় রাজস্থানে। ওদিন রাতে সাহাবাদ অঞ্চলে রাস্তা উপর ব্যালট ইউনিট পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিশ।

এই ঘটনার জেরে দুইজনকে সাসপেন্ড করেছে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক এস পি সিং। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করেই আবদুল রফিক এবং পাটওয়ারি নাভাল সিং নামে দুই নির্বাচনকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যের গাফিলতির জন্য ওই দুইজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, শুক্রবার রাজস্থানের ৫১৬৮৭ বুথে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ২৫৯টি কেন্দ্রের দায়িত্বে সম্পূর্ণভাবে ছিলেন মহিলাকর্মীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top