News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে ফিরলেন ওপেনার তামিম ইকবাল
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে ফিরলেন ওপেনার তামিম ইকবাল

ঢাকা, ৩ ডিসেম্বর (হি.স.) : অবশেষে চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল৷ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে কব্জিতে চোট পেয়েও একহাতে ব্যাট করতে নেমে সমর্থকদের বাহবা কুড়িয়েছিলেন তিনি৷ অবশেষে চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বাংলাদেশের তারকা ওপেনার৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দলে জায়গা পেলেন তামিম৷ পাশাপাশি আঙুলের চোটের জন্য বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকা শাকিব আল হাসান টেস্টের পর একদিনের ফর্ম্যাটে ফিরলেন৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন শাকিব৷ টেস্ট সিরিজে মাঠে ফেরার কথা ছিল তামিমেরও৷ তবে প্র্যাকটিসে পাঁজরে আঘাত লাগায় তামিমের জাতীয় দলে ফেরা বিলম্বিত হয় আরও কিছুদিন৷
পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসে নেই থাকা বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজাও৷ তামিম ও মোর্তাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে আগামী ৬ ডিসেম্বর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে মাঠে নামবেন৷ ৯ ডিসেম্বর থেকে শুরু হবে একদিনের সিরিজ৷ ৯ ও ১১ ডিসেম্বর প্রথম দু’টি ম্যাচ খেলা হবে মীরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে৷ ১৪ ডিসেম্বর সিলেটে খেলা হবে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ৷
একদিনের সিরিজের বাংলাদেশ দল: মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, শাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, মহম্মদ মিঠুন, সঈফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top