News Flash

  • Home
  • Uncategorized
  • শরবীমালা ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গেল কেরল বিধানসভা
Image

শরবীমালা ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গেল কেরল বিধানসভা

তিরুবনন্তপুরম, ৩ ডিসেম্বর (হি.স.) : শরবীমালা ইস্যুতে বিরোধীদের তুমুল হই-হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গেল কেরল বিধানসভা। এদিন অধিবেশন শুরু হওয়া মাত্রই বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের বিধায়কেরা শবরীমালা নিয়ে আলোচনার দাবি করতে থাকেন। অধ্যক্ষ বিরোধী বিধায়কদের সেই দাবি খারিজ করে দেওয়া মাত্রই তুমুল হই-হট্টগোল শুরু হয়ে যায়। যার জেরে বিধানসভা মুলতুবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষ পি শ্রীরামাকৃষ্ণণ। এই নিয়ে টানা চারদিন শবরীমালা ইস্যুতে মুলতুবি রইল কেরল বিধানসভা।
এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা জানিয়েছেন, বিগত চারদিন ধরে শবরীমালা মন্দির নিয়ে আলোচনা করার দাবি আমরা জানিয়ে আসছি। কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে আলোচনা করতে চাইছে না। বিধানসভার সামনে এবার আমরা অবস্থান বিক্ষোভ করব। এদিন অধিবেশনের শুরুতে রমেশ চেন্নিথালা বলেন, শবরীমালা মন্দির চত্বর জুড়ে যে ১৪৪ ধারা জারি করা হয়েছে তা অবিলম্বে তুলে নেওয়া হোক। শবরীমালা, পাম্ভা, নিলাক্কলে যেসব পূণ্যর্থীরা আসছে তাদের আরও বেশি সুবিধা দেওয়া হোক।
শবরীমালা নিয়ে আলোচনার দাবিতে কংগ্রেসের তিনজন বিধায়ক বিধানসভা ভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, রাজ্য সচিবালয়ের বাইরে ভারতীয় জনতা পার্টি ক্রমাগত বিক্ষোভ দেখিয়ে চলেছে। আর আপনারা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। এর থেকে প্রমাণিত বিজেপির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক রয়েছে। জনগণের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। এর পাল্টা রমেশ চেন্নিথালা জানিয়েছেন, ১৮ নভেম্বর শরবীমালা মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আরএসএস নেতা বালসান থিলাকেরি কি ভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেছে তা সবাই দেখেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top