News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বের আবাসন ও নগরোন্নয়নে প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশীপ প্রকল্প নিয়ে আগরতলায় উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা
Image

উত্তর-পূর্বের আবাসন ও নগরোন্নয়নে প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশীপ প্রকল্প নিয়ে আগরতলায় উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের ফ্ল্যাগশীপ প্রকল্পগুলি নিয়ে দু’দিন ব্যাপী এক পর্যালোচনা সভা আজ আগরতলায় শেষ হয়েছে৷ আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নং হলে গতকাল থেকে এই পর্যালোচনা সভা শুরু হয়েছল৷ পর্যালোচনা সভায় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হরদীপ সিং পুরী, রাজ্যের মুখ্যমন্ত্রী হামলেটসন দোহলিং ছাড়াও সংশ্লি,ট মন্ত্রকের সচিব দুর্গা শঙ্কর শ্রি সহ মন্ত্রকের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের আবাসন ও নগর বিষয়ক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন৷
আজ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী ও মুখ্যমন্ত্রী বি প্লব কুমার দেব রাজ্যের প্রদানমন্ত্রী আব াস যোজনার ৩ জন সুবিধাভোগীকে এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনায়-ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের সুবিধাপ্রাপক ১০ জনের হাতে শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন৷ তাছাড়াও আজকের সভার শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের প্রকল্পে আগরতলার রাধানগরে নির্মিত গবির মানুষদের জন্য আবাসন প্রকল্প এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনাৃ ন্যাশনাল আরবান লাইভলিহুড মিসনে রামনগরে নির্মিত শহরের গৃহহীন মানুষদের জন্য শেল্টার হাউসের উদ্বোধন করেন৷ তিনি এদিন রাজ্যের শহর এলাকার জন্য অনলাইন বিল্ডিং পোর্টালের সূচনা করেন৷
পর্যালোচনা সভায় কেন্দ্রীয়মন্ত্রী বলেন, উত্তর-পর্বাঞ্চল সহ সিকিমে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের বি ভিন্ন ফ্ল্যাগশীপ প্রোগ্রাম স্বচ্ছ ভারত মিশন (শহর) প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর), অমরুত, স্মার্ট সিটি মিশন, ডিএওয়াই-এনইউএলএম, টেন পার্সেন্ট লামসাম স্কিম ফর নর্থ-ইস্ট এবং নর্থ ইস্টার্ন রিজিওন আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং রেরা ইত্যাদি সর্বোচ্চ উৎসাহ ও উদ্যম নিয়ে রূপায়ণ করা হচ্ছে৷ তিনি বলেন, এ সম্পর্কিত প্রথম পর্যালোচনা সভা গত ২৬ অক্টোবর ২০১৭-তে গৌহাটিতে অনুষ্ঠিত হয়েছিলো৷ বর্তমানে সব রাজ্যেই সন্তোষজনকভ াবেই এই ফ্ল্যাগশীপ কর্মসচিগুলি রূপায়িত হচ্ছে৷ এখানকার রাজ্যগুলি প্রাকৃতিক সৌন্দর্যে, প্রাকৃতিক সম্পদে ও বনজ সম্পদে পরিপূর্ণ৷ যা পর্যটন শিল্পের বিকাশে বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে৷ এগুলিকে কাজে লাগিয়ে উত্তর -পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে এগিয়ে যেতে হবে৷ এজন্যই এখানকার রাজ্যগুলির পরিকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার৷ তিনি আরও বলেন, স্বচ্ছ ভারত শিন (আরবান) ইতিমধ্যেই মণিপুর, মিজোরাম, সিকিম উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত ঘোষণা করা হয়েছিল৷ গতকাল এই পর্যালেরাচনা সভার প্রথম দিন নাগাল্যান্ড এই সূচিতে অন্তর্ভূক্ত হয়েছে৷ ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ এবং মেঘালয় আগামী জানুয়ারি ২০১৯-এর মে্যধ্য উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত ঘোষণা করা হবে৷ এই মিশনেই অরুণাচল প্রদেশ ও সিকিম রাজ্য ১০০ শতাংশ ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (শহর) গত ৪ বছরে এই অঞ্চলে ৮টি রাজ্যে মোট ২ লক্ষ ৩০ হাজার গৃহ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে৷ এর মধ্যে ১ লক্ষ ১৬ হাজার গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হেেয়ছ৷ এই যোজনায় ত্রিপুরায় ৬০ শতাশ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে৷ এই যোজনায় এই অঞ্চলের ৮টি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার মোট ৩৫৭০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ ইতিমধেই ১৫২০ কোটি টাকা খরচ হয়েছে৷ আমরুত তথা অটল শিন ফর রিজুভেশন ফর আরবান ট্রান্সফরমেশন সম্পর্কে ব লতে গিয়ে মন্ত্রী শ্রী পুরী বলেন, মণিপুরে এই প্রকল্পের অগ্রগতি সবচেয়ে সন্তোষজনক৷ ত্রিপরাতে এই প্রকল্পে ৩৪,৫০০টি স্ট্রীট লাইটে এলইডি লাইট লাগানো হয়েছ৷ মেঘালয়ে ১০,১৬৮টি বাড়িতে পানী জলের সংযোগ দেওয়া হয়েছে৷ স্মার্ট সিটি মিশন প্রকল্পে এ অঞ্চলের ১০টি শহ রয়েছে৷ এর মধ্যে সিকিমের নামচি শহরে কাজের অগ্রগতি সবচেয়ে ভালো৷ ইম্ফল, ইটানগর, পাশিঘাট, কোহিমা, নামচি, গ্যাংটক এবং শিলং এই শহরগুলিতে এই প্রকল্পের কাজকে আরও পরিকল্পিতভাবে করার জন্য আজ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়৷
তাছাড়া পর্যালোচনা সভায় দীনদয়াল অন্ত্যোদয় -ন্যাশনাল আরবান লাইভলিহুড মিসন নিয়ে ব লতে গিয়ে তিনি বলেন, এর মাধ্যমে এখন পর্যন্ত এ অঞ্চলের ১৩,৩৩২টি স্ব-সহায়ক দল গঠন করা হয়েছে৷ ৪৮,৮২৭ জনকে স্বনির্ভরতার জন্য বি ভিন্ন কাজের প্রশিক্ষণও দেওয়া হয়েছে৷ এছাড়া এই মিশনে ত্রিপুরাতে গৃহহীন পরিবারের জন্য ২৫০টি শেল্টার হাউস তৈরি করে দেওয়া হয়েচে রিয়াল ইস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্পর্কে ব লতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, আসাম ও ত্রিপুরাতে ইতিমধ্যেই এ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাছাড়াও ত্রিপুরা, আসাম, মিজোরাম এবং সিকিমে ইন্টারিম রিয়েলর ইস্টেট রেগুলেটোরি অথরিটিও গঠন করা হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে সৌভাগ্য যোজনায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন করা হয়ে গিয়েছে৷ সময়ের আগেই এই কাজ সম্পন্ন হয়েছে৷ রাজ্যে অটল জলধারা শিন নামে নতুন প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে৷ এর মাধ্যমে আগামী ৩ ব ছরের মদ্যে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হবে৷ তিনি ব লেন, রাজ্যের প্রতিটি নাগরিক সব ধরণের সুবিধা যাতে পায় সেই দিশাতে ব তমান সরকার কাজ করে চলেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি শহরের উন্নয়ন করা হবে৷ এক্ষেত্রে দরকার পিপিপি মডেল অনুসরণ করবে রাজ্য সরকার৷ তিনি সভায় আগত বিভিন্ন রাজ্যের সর কারি প্রতিনিধিদের ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক ও ঐতিহাসিক পর্যটনস্থলগুলি পরিদর্শন করারও আহ্বান জানান৷ পর্যালোচনা সভায় এছাড়াও আলোচনায় অংশ নেন অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীদ্বয়৷ দ্বিতীয় দিনের শুরুতে পর্যালোচনা সভায় আলোচনা করেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top