News Flash

  • Home
  • Uncategorized
  • করাচিতে চিনা দূতাবাসের কাছে সন্ত্রাসবাদী হামলা : ধৃত আরও বেশ কয়েকজন সন্দেহভাজন
Image

করাচিতে চিনা দূতাবাসের কাছে সন্ত্রাসবাদী হামলা : ধৃত আরও বেশ কয়েকজন সন্দেহভাজন

করাচি, ১ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানের করাচিতে চিনা দূতাবাসের কাছে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ| অ্যাডিশনাল আইজি (করাচি) আমির শেখ জানিয়েছেন, চিনা দূতাবাসের হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে| হামলা চালানোর প্রাক্কালে কোন হোটেলে আশ্রয় নিয়েছিল সন্ত্রাসবাদীরা তাও জানা গিয়েছে| তবে, ধৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেনি পুলিশ| অ্যাডিশনাল আইজি আমির শেখ আরও জানিয়েছেন, চিনা দূতাবাসের হামলার ঘটনার তদন্ত করছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)| পাশাপাশি এই মামলার তদন্ত করছে রেঞ্জার্স, গোয়েন্দা বিভাগ অবং পুলিশ|
গত ২৩ নভেম্বর করাচির ক্লিফটন ব্লক ৪-এ চিনা দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে ৩ জন সশস্ত্র সন্ত্রাসবাদী| ৩ জন জঙ্গি নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে চিনা দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে, তখনই চেকপয়েন্টে সন্ত্রাসবাদীদের আটকে দেন নিরাপত্তারক্ষীরা| সন্ত্রাসবাদীদের চেকপয়েন্টে আটকে দেওয়া মাত্রই দু’পক্ষের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই| বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারান দু’জন পুলিশ কর্মী, এছাড়াও একজন পুলিশ কনস্টেবল গুরুতর জখম হয়েছেন| নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় ৩ জন সন্ত্রাসবাদী|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top