News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড ঠাণ্ডা লাদাখে, শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা
Image

রেকর্ড ঠাণ্ডা লাদাখে, শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ১ ডিসেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় পুনরায় নামল তাপমাত্রার পারদ| হাড় কনকনে ঠাণ্ডায় কাঁপছে ভূস্বর্গের মানুষজন| শীতে কাৱু লাদাখ রিজিওনের লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর-সহ ভূস্বর্গের বিভিন্ন জায়গা| শনিবার লাদাখ রিজিওনের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস| যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে কার্গিলেও| কার্গিলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর তরফে জানানো হয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস| পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস| উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াস| কাশ্মীর উপত্যকার পাশাপাশি শীতের পরশ জম্মু রিজিওন-এও| জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬, কাটরায় ৯, বান্নিহালে ৭.৯ এবং ভাদেরওয়াহ-তে ২.৩ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডা ও শীতের কামড়ে এই মুহূর্তে কাবু ভূস্বর্গের মানুষজন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top