News Flash

  • Home
  • Uncategorized
  • জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
Image

জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

বুয়েনস আইরেস, ৩০ নভেম্বর (হি.স.) : জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সৌদি যুবরাজের সঙ্গে এই সাক্ষাতপর্ব নিয়ে শুক্রবার টুইট করেন প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, \”সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে দারুণ একটি আলোচনা হল আজ।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে শুরু হয়েছে জি২০ সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই সম্মেলনেই সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে কথা বললেন তিনি। সলমনের সঙ্গে সাক্ষাতে অর্থনৈতিক, সাংষ্কৃতিক ও শক্তি ক্ষেত্রে আরও পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে।
আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালেমের সঙ্গে দারুণ একটি আলোচনা হল আজ। ভারত এবং সৌদি আরবের সম্পর্ক নিয়ে বহু কথা বললাম আমরা। এছাড়া অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন এই দু’দেশের মধ্যে আরও কীভাবে শক্তিশালী করে তোলা যায়, কথা হল তা নিয়েও\”।
প্রধানমন্ত্রীর অফিস থেকেও টুইট করা হয় এই বৈঠক নিয়ে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছে। দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যু ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top