News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় ভেঙে পড়ল বায়ুসেনার ট্রেনিং এয়ারক্রাফ্ট, গুরুতর জখম পাইলট
Image

তেলেঙ্গানায় ভেঙে পড়ল বায়ুসেনার ট্রেনিং এয়ারক্রাফ্ট, গুরুতর জখম পাইলট

হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার ইয়াদাদ্রী ভুবনগরী জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট| এদাদ্রী ভুবনগর জেলার বাহুপেটা এলাকার ঘটনা|সৌভাগ্যবশত এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| তবে, গুরুতর জখম অবস্থায় কিরণ এয়ারক্রাফ্টের পাইলটকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ৱুধবার সকালে হাকিমপেট এয়ারফোর্স স্টেশন থেকে টেকঅফ করেছিল এয়ারক্রাফ্টটি| বাহুপেটা এলাকায় মাটিতে আছড়ে পড়ার পরই এয়ারক্রাফ্টটিতে আগুন ধরে যায়|

ভারতীয় বায়ুসেনার মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) অনুপম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবার সকালে হাকিমপেট এয়ারফোর্স স্টেশন থেকে রুটিন ট্রেনিংয়ের উদ্দেশ্যে টেকঅফ করেছিল একটি কিরণ এয়ারক্রাফ্ট| মাটিতে আছড়ে পড়ার পরই এয়ারক্রাফ্টিতে আগুন ধরে যায়| ট্রেনি পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন| কি কারণে এই বিপত্তি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top