News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পাচারকালে পাঁচ লক্ষাধিক টাকার বিসুকট ও চা-পাতা বাজেয়াপ্ত
Image

বাংলাদেশে পাচারকালে পাঁচ লক্ষাধিক টাকার বিসুকট ও চা-পাতা বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের সময় পাঁচ লক্ষাধিক টাকার বিসুকট এবং চা পাতা আটক করেছে বিএসএফ৷ জানা গেছে, রবিবার রাতে কমলাসাগরের মিয়াপাড়া সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে পাচাররে সময় লক্ষাধিক টাকা মূল্যের বিসুকট এবং চা পাতা আটক করেছেন বিএসএফ জওয়ানরা৷ তবে পাচারকারীদেরকে আটক করতে পারেনি তারা৷

জানা গেছে, অবৈধ সামগ্রীগুলিকে আটক করে বিওপিতে নিয়ে যান বিএসএফ জওয়ানরা৷ এদিকে, এলাকায় বসবাসকারীরা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকা দিয়ে অবাধে বিসুকট, চা পাতা, বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী ছাড়াও শাড়ি ইত্যাদি নানা ধরনের পণ্য সামগ্রী পাচার হচ্ছে৷ এত সব জানা সত্ত্বেও বিএসএফ জওয়ানরা পাচারকারীদের আটক করতে পারছে না, তা বিস্ময়কর৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের সঙ্গে মহকুমা প্রশাসন এবং একাংশ বিএসএফ জওয়ানদের সাথে সখ্যতা থাকার ফলেই অবাধে পাচার বাণিজ্য চলছে বিভিন্ন সামগ্রীর৷ তাঁরা জানান, মাঝে মধ্যে জওয়ানরা অভিযান চালান শুধু তাঁদের নিজেদের অস্তিত্বের জানান দিতে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন এলাকায় সীমান্তে কাটাতারের বেড়া উন্মুক্ত রয়ে গিয়েছে৷ সেখান দিয়েই পাচার বাণিজ্য চলছে বলে খবর৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top