News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের সহানুভূতি আদায়ের জন্য সিপিএম বিভ্রান্তি ছড়াচ্ছে ঃ বিজেপি
Image

জনগণের সহানুভূতি আদায়ের জন্য সিপিএম বিভ্রান্তি ছড়াচ্ছে ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ জনগণের সহানুভূতি আদায়ের জন্য সিপিএম রাজ্য নেতৃত্বরা বিভ্রান্তির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি৷ শুধু তাই নয় রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করার ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিজেপি৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সিপিএম রাজ্য কমিটির নেতত্ব তথা সাংসদ ও বিধায়কদের এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে কিছু দাবী নিয়ে সাক্ষাৎ করেন৷ দাবীগুলির মধ্যে অন্যতম ছিল সিপিএম পার্টি অফিসগুলি বন্ধ হয়ে আছে এবং সেগুলি খোলার ব্যবস্থা করার জন্য৷ এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, সিপিএমের পক্ষে যদি পার্টি অফিস খোলা সম্ভব না হয় তাহলে তারা যেন বলেন বিজেপি তাদের দলীয় কর্মীরা খুলে দিতে প্রস্তুত, তবে সেজন্য সিপিএমের তরফ থেকে প্রস্তাব আসতে হবে৷ সুব্রতবাবুর দাবি জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিপিএম৷ তাই তাদের পার্টি অফিসে কোন কর্মী বা নেতা যেতে চাইছেন না৷ হতাশা থেকে এসব বিভ্রান্তিকর বক্তব্য রেখে জনগণের কাছ থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে৷ তাছাড়া সিপিএমের তরফ থেকে বলা হয়েছে তাদের দলের নেতাদের নাকি এসকর্ট দেওয়া হচ্ছে না৷ এই বক্তব্যের খন্ডন করে বিজেপি মুখপাত্র বলেন, কোন রাজনৈতিক দলের সব নেতাদের এসকর্ট দেওয়ার ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে নেই৷ তিনি বলেন, সিপিএমের বিধায়কদের কেউ কেউ বলছেন তাঁরা নাকি নিজেদের নির্বাচনী কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ভয় পাবারই কথা৷ কারণ জনগণের সাথে যেভাবে সিপিএম নেতৃত্বরা বঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন সেখানে কুন মুখে বিধায়করা যাবেন৷ জনগণের প্রশ্ণের উত্তর দেবার মতো মুখ তাদের নেই৷ তাই ভয়ে তারা নিজের নির্বাচনী কেন্দ্রেই যেতে পারছেন না৷ এযথা তারা বিভ্রান্তি ছড়িয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top