News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় মাসের মধ্যেই আইজিএমে চালু হবে সুপার স্পেশালিটি ব্লক ঃ স্বাস্থ্য মন্ত্রী
Image

ছয় মাসের মধ্যেই আইজিএমে চালু হবে সুপার স্পেশালিটি ব্লক ঃ স্বাস্থ্য মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ মাস ছয়েকের মধ্যেই পিপিপি মডেলে আইজিএমের নবনির্মিত বহুতলে সুপার স্পেশালিটি ব্লক খুলতে চলেছে৷ চেন্নাইস্থিত একটি হাসপাতাল এই সুপার স্পেশালিটি ব্লকের দায়িত্ব নিচ্ছে৷ শনিবার এজিএমসি’র কেএলএস অডিটরিয়ামে সার্র্জনদের এসোসিয়েশনের ত্রিপুরা শাখার ১৪তম বার্ষিক সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ তাঁর কথায়, বহিরাজ্য থেকে বেশ কয়েকজন সুপার স্পেশালিটি চিকিৎসকদের নিয়ে আসার ব্যাপারে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ এবিষয়ে আগামী ১৬ নভেম্বর স্বাস্থ্য দপ্তরের বৈঠকে সমস্ত কিছু স্থির হবে৷

এদিন স্বাস্থ্য মন্ত্রী বলেন, চেন্নাইয়ের বিখ্যাত চিকিৎসকদের এরাজ্যে আনার চেষ্টা চলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে পিপিপি মডেলে আইজিএমের নবনির্মিত বহুতলে সুপার স্পেশালিটি ব্লক খুলা হবে৷ চেন্নাইস্থিত একটি হাসপাতালের চিকিৎসকরা পরিষেবা দেবেন৷

স্বাস্থ্য মন্ত্রীর কথায়, তাঁরা নিউরো সার্জারি, কার্ডিও ভাসকুলার, কার্ডিও থোরাসিক, স্পাইন সার্জারি, নেফ্রো সার্জারি এবং অনকো সার্জারির পরিষেবা প্রদান করবে৷ ওই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে রাজ্যের চিকিৎসকরাও অনেক কিছু শিখতে পারবেন৷

এদিন তিনি চিকিৎসকদের রাজ্যের প্রতি অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ রোগীদের সেবায় তাঁরা নিজেদের যেভাবে নিয়োজিত করেছেন তা খুবই প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেছেন৷ পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার জন্য তিনি সমস্ত চিকিৎসকদের আরো সহযোগিতা চেয়েছেন৷

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, রাজ্যে চিকিৎসকদের যথেষ্ট ঘাটতি রয়েছে৷ ফলে, মহকুমা স্তরে জটিল রোগের চিকিৎসা এবং অস্ত্রোপাচার সম্ভব হচ্ছে না৷ ফলে, জি বি হাসপাতালের উপর ভিষণ চাপ পড়ছে৷ তবে, চিকিৎসক ঘাটতি পূরণে রাজ্য সরকার আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top