News Flash

  • Home
  • Uncategorized
  • টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে অশান্ত কর্ণাটক, পরিস্থিতি সামাল দিতে তত্পর প্রশাসন
Image

টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে অশান্ত কর্ণাটক, পরিস্থিতি সামাল দিতে তত্পর প্রশাসন

বেঙ্গালুরু, ১০ নভেম্বর (হি.স.): টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে শনিবার সকাল থেকেই অশান্ত দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক| যদিও,পরিস্থিতি সামাল দিতে তত্পর প্রশাসনও| ১০ নভেম্বর, শনিবার টিপু সুলতান জয়ন্তী পালন করার আয়োজন করেছে কর্ণাটক সরকার| কিন্তু,টিপু সুলতান জয়ন্তী পালনের বিরোধিতায় সরব হয়েছে বেশ কিছু সংগঠন| অনেক জায়গায় বনধ ডেকেছে টিপু জয়ন্তী উদযাপন বিরোধী একাধিক সংগঠন| এই তালিকায় রয়েছে বিজেপি এবং কোদাভা ন্যাশনাল কাউন্সিল| শনিবার সকালে কর্ণাটকের মাদিকেরীতে শ্রী ওমকারেশ্বর মন্দিরে প্রার্থনা করার পর টিপু সুলতান জয়ন্তী পালনের বিরোধিতায় সরব হন বেশ কিছু সংগঠনের সদস্যরা| যদিও, বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ তাঁদের আটক করে নিজেদের হেফাজতে নেয়| সমগ্র কর্ণাটকের মধ্যে সর্বাধিক অশান্তির খবর এসেছে মাদিকেরী থেকে| অশান্তির আশঙ্কায় মাদিকেরীতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়|

টিপু সুলতান জয়ন্তী পালন এবং সুলতান টিপুকে আক্রমণ করেছেন কোডাগু জেলা বিজেপি সভাপতি সজ্জল কৃষ্ণাণ| তাঁর কথায়, ‘টিপু জয়ন্তী পালনের নামে জনসাধারণের টাকা খরচ করছে সরকার|’ পাশাপাশি টিপু সুলতানকে আক্রমণ করে জেলা বিজেপি সভাপতি বলেছেন, ‘টিপু সুলতান কোনও যোদ্ধা ছিলেন না| বহু হিন্দুকে হত্যা করেছিল সে এবং অনেক মন্দির আক্রমণ চালিয়েছিল| এই ধরনের ব্যক্তিকে কেন এত সম্মান জানানো হবে? এসব আসলেই ভোটব্যাঙ্ক রাজনীতি| কোডাগুর সমস্ত মানুষ টিপু সুলতান জয়ন্তী পালনের বিরুদ্ধে|’

এদিকে, টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে জন্য তত্পর প্রশাসনও| কোডাগুর ডেপুটি কমিশনার পি আই শ্রীবিদ্যা জানিয়েছেন, ‘আমরা সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি| আইন-শৃঙ্খলা রক্ষার জন কঠোর ব্যবস্থা নেবে পুলিশ|’ অশান্তির মধ্যেই বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন কর্ণাটকের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী জমির আহমেদ খান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top