News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হল ‘স্ট্যাচু অফ ইউনিটি’
Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হল ‘স্ট্যাচু অফ ইউনিটি’

কেওড়িয়া (গুজরাট), ৩১ অক্টোবর (হি.স.): দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হল| লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি’-মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সাধারণের জন্য ‘স্ট্যাচু অফ ইউনিটি’ খুলে যাবে ১ নভেম্বর থেকে| ভারত তো বটেই, গোটা বিশ্বের মধ্যে উচ্চতম মূর্তি হল ‘স্ট্যাচু অফ ইউনিটি’| গুজরাটের কেওড়িয়ায় নর্মদা নদীর তীরে তৈরি করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি| নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’| বুধবার ‘লৌহ মানব’ সর্দার বল্লভভাই প্যাটেলর ১৪৩ তম জন্মশতবার্ষিকী| এদিনই ‘লৌহ মানব’-এর সর্বোচ্চতম মূর্তিটি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল,মধ্যপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, তামিলনাড়ুর মন্ত্রী কে রাজু-সহ বিশিষ্ট ব্যক্তিরা| ‘স্ট্যাচু অফ ইউনিটি’ মূর্তি উন্মোচিত হওয়ার পরই তার উপর দিয়ে ভেসে যায় কিরণ এয়ারক্র্যাফ্ট| আর আকাশে ছড়িয়ে দেওয়া হয় তেরঙার আবহ| মূর্তি উদ্বোধনের পরই প্রধানমন্ত্রী বলেছেন, ‘সর্দার বল্লভভাই প্যাটেলর জন্মশতবার্ষিকী উলপক্ষ্যে এই দিনটিকে গোটা দেশ রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করছে| গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মূর্তির কথা ভেবেছিলাম| দেশের মানুষের কাছে এই মূর্তি তুলে ধরতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি|’

১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি নিউ ইয়র্কের ‘স্ট্যাচু অফ লিবার্টি’-র দ্বিগুণ উঁচু| মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর| ‘স্ট্যাচু অফ ইউনিটি’ মূর্তি তৈরি হওয়া শুরু হয় ২০১৪ সালের ৩১ অক্টোবর থেকে| মূর্তি তৈরি সম্পন্ন হয়েছে ২০১৮ সালের অক্টোবর মাসের মাঝামাঝিতে| লারসেন অ্যান্ড ট্রুবোর সঙ্গে হাত মিলিয়ে এই কাজটি করেছে কয়েকটি সংস্থাও| তাদের মধ্যে চিনের একটি সংস্থাও রয়েছে| মূর্তিটি তৈরি করতে লেগেছে ৭৫০০০ কিউবিক মিটার কংক্রিট, ৫৭০০ টন ইস্পাতের কাঠামো| প্রথমে ‘স্ট্যাচু অফ ইউনিটি’মূর্তিটি তৈরি করতে খরচ ধরা হয়েছিল ৩০০১ কোটি টাকা| পরে ২৯৮৯ কোটি টাকার টেন্ডার দিয়ে দায়িত্ব পায় লারসেন অ্যান্ড টুব্রো| মূর্তি তৈরিতে শ্রমিকের সংখ্যা হল-প্রায় ২,৫০০ জন|দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণের জন্য ‘স্ট্যাচু অফ ইউনিটি’ খুলে যাবে ১ নভেম্বর থেকে|

মূর্তিটির বিশেষত্ব হল, মূর্তিটিতে দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন লিফট রয়েছে| একসঙ্গে ২০০ জন পর্যটক উঠতে পারবেন লিফটে| ওঠা যাবে মূর্তির প্রায় মাথা পর্যন্ত| সেখান থেকে দেখা যাবে অপূর্ব দৃশ্য| এছাড়াও রয়েছে সেলফি পয়েন্ট| সাধারণের জন্য টিকিট লাগবে মাথা পিছু ৩৫০ টাকা| অনলাইনের বুক করা যাবে আগামী শনিবার থেকে| মূর্তির তিন কিলোমিটার দূরে তৈরি হয়েছে টেন্ট সিটি| পর্যটকদের জন্য রয়েছে ৫২ ঘরের তিন তারা হোটেল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top