News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত পিছল অযোধ্যা মামলার শুনানি, তৈরি হতে পারে নতুন বেঞ্চ
Image

২০১৯-এর জানুয়ারি পর্যন্ত পিছল অযোধ্যা মামলার শুনানি, তৈরি হতে পারে নতুন বেঞ্চ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): পিছিয়ে গেল অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি| ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছল অযোধ্যা মামলার শুনানি| ২০১৯ সালের জানুয়ারি মাসেই স্থির হবে শুনানির নতুন তারিখ| অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে সোমবারই শুনানি শুরু হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে| ২.৭৭ একরের ওই জমিতে রাম মন্দির-বাবরি মসজিদ মামলা কোন পথে এগোবে, তা ঠিক করার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের| সেই মতো গোটা দেশবাসীর নজর ছিল সুপ্রিম কোর্টের দকেই| কিন্তু, দুপুরের মধ্যেই অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়| ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যা মামলার শুনানি| সম্ভবত জানুয়ারি মাসেই স্থির হবে শুনানির নতুন তারিখ|

 অযোধ্যা মামলা পিছিয়ে যাওয়া প্রসঙ্গে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য বলেছেন, ‘এই সিদ্ধান্ত যেহেতু সুপ্রিম কোর্টের, তাই আমি কোনও মন্তব্য করতে ইচ্ছুক নই| তবে, শুনানি পিছিয়ে যাওয়া কখনই ইতিবাচক বার্তা নয়|’ অন্যদিকে, এআইএমআইএম-এর পক্ষ থেকে আসাউদ্দিন ওয়েইসি বলেছেন, ‘কি কারণে তাঁরা অর্ডিন্যান্স আনছে না (রামমন্দির নিয়ে অর্ডিন্যান্স)? সর্বদাই তাঁরা হুমকি দিচ্ছে, অর্ডিন্যান্স নিয়ে আসবে| বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ-এর সমস্ত টক, ডিক এবং হ্যারি সর্বদাই এই কথা বলছে| আপনি ক্ষমতায় আছেন| আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, অর্ডিন্যান্স এনে দেখান|’

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমিকে সমান তিন ভাগ করার নির্দেশ দেয়| রামলাল্লা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার মধ্যে এই জমি ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট| এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরোধিতা করে ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে| সোমবার থেকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, পিছিয়ে দেওয়া হল অযোধ্যা মামলার শুনানি, ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যা মামলার শুনানি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top