News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের মাওবাদীদের প্রসঙ্গ তুলে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ কংগ্রেসের
Image

ছত্তিশগড়ের মাওবাদীদের প্রসঙ্গ তুলে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের মাওবাদীদের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং-এর বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। ক্ষমতায় থাকার অধিকার হরিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী বলে রবিবার দাবি করেছেন তিনি।
রবিবার সাংবাদিক সম্মেলনে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বিমুদ্রাকরণের ফলে মাওবাদী এবং জঙ্গিরা নিজেদের কার্যকারিতা হারিয়ে ফেলবে। কিন্তু তথ্য ও পরিসংখ্যান থেকে যা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বিমুদ্রকরণের পরে আরও বেশি নিরাপত্তা বাহিনী এবং নিরীহ নাগরিক মাওবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছে। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কেন্দ্র এবং রাজ্য সরকার বন্দুকের খাদ্য হিসেবে ব্যবহার করছে। ক্ষমতায় থাকার সমস্ত যোগ্যতা হারিয়ে ফেলেছে বর্তমান রাজ্য সরকার। আগামী লোকসভা নির্বাচনে জনগণ কেন্দ্র থেকে বিজেপি-কেও সরিয়ে দেবে। ইউপিএ-র আমলে মাওবাদী অধ্যুষিত এলাকায় জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ক্ষমতা পরিবর্তন হতেই তা আর কার্যকর করা হয়নি।
উল্লেখনীয়, আগামী ১২ এবং ২০ নভেম্বর ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মাওবাদী ইস্যুকে রাজ্য বিধানসভা নির্বাচনে হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। প্রসঙ্গত সম্প্রতি ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণের ফলে চারজন সিআরপিএফ জওয়ান শহিদ হন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top