News Flash

  • Home
  • Uncategorized
  • শবরীমালা প্রসঙ্গে কেরলের রাজ্য সরকারের নিন্দায় মুখর অমিত শাহ
Image

শবরীমালা প্রসঙ্গে কেরলের রাজ্য সরকারের নিন্দায় মুখর অমিত শাহ

কান্নুর, ২৭ অক্টোবর (হি.স.) : শবরীমালা নিয়ে কেরলের সিপিআই(এম) নেতৃত্বাধীন কেরল সরকারের বিরুদ্ধে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
শনিবার কান্নুরে দলীয় কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ভক্তদের বিক্ষোভকে অবদমিত করার জন্য রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে। যা একেবারেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক, সঙ্ঘ পরিবারের সদস্য সহ প্রায় ২০০০ বিক্ষোভরত ভক্তকে গ্রেফতার করার বিষয়ে রাজ্য সরকারের নিন্দায় এদিনের সভায় মুখর হয়েছেন তিনি। ভক্তদের এই বিক্ষোভকে দমাতে গেলে বড় মূল্য চোকাতে হবে মুখ্যমন্ত্রী পিন্নাইরাই বিজয়নকে। আগুন নিয়ে খেলা করছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করার নাম করে এই নৃশংসতা বন্ধ করা উচিত মুখ্যমন্ত্রীর। হিন্দুদের বিশ্বাস নিয়ে জুয়া খেলছে বাম সরকার। হিন্দু পরম্পরা এবং শবরীমালা মন্দিরকে ধ্বংস করতে চাইছে বাম সরকার। আয়াপ্পার অন্যান্য মন্দিরে মহিলাদের অনুপ্রবেশে কোনও বাধা নেই। কিন্তু শবরীমালা মন্দিরে নিজস্বতা রয়েছে। তা রক্ষা করা প্রয়োজন। মন্দিরগুলির বিরুদ্ধে চক্রান্ত করছে বাম সরকার। কেরলে জরুরি অবস্থা চলছে। ভক্তদের ভাবাবেগকে শ্রদ্ধা জানিয়ে সুপ্রিয় কোর্টের রায়কে কার্যকর করতে হবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top