News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে উন্নয়নের কাজ ব্যহত করতে চাইছে পাকিস্তান : বিপিন রাওয়াত
Image

কাশ্মীরে উন্নয়নের কাজ ব্যহত করতে চাইছে পাকিস্তান : বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : কাশ্মীরে উন্নয়নের কাজ ব্যহত করতে চাইছে পাকিস্তান। সরাসরি তারা কিছু করতে পারবে না। তাই সন্ত্রাসের পথ অবলম্বন করছে তারা। কিন্তু এর মোকাবিলা করার জন্য সক্ষম ভারত। শনিবার এমনই জানালেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত।
এদিন ইনফেন্ট্রি দিবস উপলক্ষ্যে দিল্লির অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানিয়ে বিপিন রাওয়াত বলেন, যারা পাথর ছুড়ছে তারা আদতে সন্ত্রাসবাদী সংগঠনের কর্মী হিসেবে কাজ করছে। পাথর ছুড়ে যে জওয়ানকে মারা হল তাকে নির্মীয়মান ও সেতু সুরক্ষা দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছিল। প্রতিবার সেনাবাহিনীরা নীরবে যন্ত্রণা ভোগ করে এসেছে। কিন্তু এবার পাথরনিক্ষেপকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। পৃথিবীর কোনও শক্তিই কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছন্ন করতে পারবে না।
উল্লেখনীয় এর আগে গত বৃহস্পতিবার অনন্তনাগে পাথরের আঘাতে আহত হয়ে মৃত্যু হয়েছে সেনা জওয়ান রাজেন্দ্র সিংয়ের। সীমান্ত সড়ক সংস্থার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন তিনি। রাস্তা বানানোর সময় তাদের ওপর হামলা চালায় স্থানীয় কিছু জঙ্গি। পাথরের ঘায়ে গুরুতর আহত হন উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাসিন্দা রাজেন্দ্র। শুক্রবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top