News Flash

  • Home
  • Uncategorized
  • রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা, পরবর্তী শুনানি ১২ নভেম্বর
Image

রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা, পরবর্তী শুনানি ১২ নভেম্বর

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): জরুরিকালীন ভিত্তিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঠিকই, তবে আগামী দু’সপ্তাহের মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| দীপাবলির পর মামলার পরবর্তী শুনানি আগামী ১২ নভেম্বর|
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অর্ন্তকলহ সামাল দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার| গত বুধবার জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে| ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| বর্মার অপসারণ মামলার শুনানিতে শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, পরবর্তী শুনানি পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না সিবিআই-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা| এখানেই শেষ নয়, অলোক বর্মার অপসারণ মামলায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত করবে সিভিসি| এই সময়ে রুটিন কাজ করবেন এম নাগেশ্বর রাও, নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না| সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টনায়েক-এর তত্ত্বাবধানে তদন্ত হবে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top