News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী দশ বছরের জন্য ভারতের একটি শক্তিশালী সরকারের প্রয়োজন : অজিত দোভাল
Image

আগামী দশ বছরের জন্য ভারতের একটি শক্তিশালী সরকারের প্রয়োজন : অজিত দোভাল

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : আগামী দশ বছরের জন্য ভারতের একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানী দিল্লির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন অজিত দোভাল।
এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল বলেন, জাতীয়, রাজনৈতিক, আর্থিক, কৌশলগত ক্ষেত্রগুলিতে লক্ষ্যে পৌঁছতে আগামী দশ বছরের জন্য ভারতের একটি শক্তিশালী, স্থায়ী এবং নীতি নির্ধারণে সক্ষম সরকারের প্রয়োজন। দুর্বল জোট সরকার ভারতের হিত সাধন করতে পারবে না। নরম শক্তি হিসেবে ভারত কাজ করতে পারবে না কারণ আগামী কয়েক বছরের মধ্যে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দেশ।
প্রশাসনের দ্বারা দেশীয় শিল্পপতিদের উৎসাহ বৃদ্ধি করার প্রসঙ্গে বলতে গিয়ে অজিত দোভাল বলেন, বৃহদ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে আমাদের অর্থনীতিকেও বৃহদ হতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে ফলে প্রযুক্তিগত উৎকর্ষতার বৃদ্ধির দিকে জোর দিতে হবে। চিনের বিনিয়োগকারীদের উৎসাহ দেয় সে দেশের সরকার। ভারতের কৌশলগত স্বার্থে দেশীয় বিনিয়োগকারীদে অংশগ্রহণ করা উচিত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top