News Flash

  • Home
  • Uncategorized
  • সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপুর্তিতে এলবার্ট এক্কা সহ শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা
Image

সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপুর্তিতে এলবার্ট এক্কা সহ শহীদ সেনা জওয়ানদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ সার্জিক্যাল স্ট্রাইকের এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সকালে আগরতলার লিচুবাগানস্তি এলবার্ট

শনিবার আগরতলায় শহীদ এলবার্ট এক্কার প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নিজস্ব ছবি৷

এক্কা পার্কে সেনাবাহিনীর শহীদ স্মৃতসৌধে এবং পরম বীরচক্রপ্রাপ্ত শহীদ এলবার্ট এক্কার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বীর শহীদ এলবার্ট এক্কা ও অন্যান্য বীর শহীদদের স্মরণ করেন যারা দেশরক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন৷ বীর শহীদদের স্মরণ করতে গিয়ে তিনি বীর শহীদ এলবার্ট এক্কার কথা উল্লেখ করে বলেন, এলবার্ট এক্কা হল সেই বীর শহীদ যিনি ১৯৭১ সালের ৩ ডিসেম্বর নিজের জীবন উৎসর্গ করে তৎকালীন সময়ে পাক বাহিনীর হাত থেকে আগরতলা শহর তথা ত্রিপুরাকে রক্ষা করেছিলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সীমান্ত এলাকায় ভারতকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এলবার্ট এক্কার মত বহু সৈনিককে শহীদ হতে হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী পদক্ষেপ সার্জিক্যাল স্ট্রাইক, যার মাধ্যমে বিশ্বের অশুভ শক্তিকে ভারতীয় সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর থেকেই প্রধানমন্ত্রীর সাহসী মানসিকতা ও রাষ্ট্রের প্রতি দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়৷ তিনি বলেন, দায়িত্বভার নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে নতুনভাবে গড়তে চেয়েছেন৷ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে নতুন ভারত গড়ার পাশাপাশি নতুন সাউথ এশিয়া গঠন করতে চেয়েছেন৷

মুখ্যমন্ত্রী বলেন, নিজের দেশকে রক্ষা করার অধিকার প্রত্যেক দেশের রয়েছে৷ ভারতও কোনও অশুভ শক্তির কাছে মাথা নত করবে না৷ সার্জিক্যাল স্ট্রাইক এরই ইঙ্গিত বহন করে৷ মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনে ত্রিপুরা পুলিশের কার্যকারিতার প্রশংসা করেন৷ তিনি বলেন, ত্রিপুরা পুলিশের যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে ত্রিপুরাতে হাজার হাজার কেজি গাঁজা ও অন্যান্য নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা গছে৷ মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনের মধ্য দিয়ে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণের জন্য আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার সরকারের যে দিশা, জনগণও সেই দিশাতেই কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানে বীর শহীদ এলবার্ট এক্কার জীবনী ও ১৯৭১ সালে তিনি কিভাবে যুদ্ধ করে পাক বাহিনীর হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করেছিলেন তার চিত্রপট নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা ও অন্যান্য আধিকারীকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top