News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
Image

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : সরকারের আশ্বাস ও বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও রবিবারও উর্দ্ধমুখী রইল পেট্রোল এবং ডিজেলের দাম। দিল্লি, মুম্বই, কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ০.০৯ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চেন্নাইতে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার পিছু ০.১০ পয়সা করে।
রাজধানী দিল্লিতে এদিন পেট্রোল দাম ছিল লিটার প্রতি ৮৩টাকা ৪৯পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ছিল ৭৪টাকা ৭৯পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০টাকা ৮৪পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯টাকা ৪০পয়সা। চেন্নাইতে পেট্রোল দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৬টাকা ৮০পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯টাকা ০৮পয়সা। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৫টাকা ৩০ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের হয়েছে ৭৬টাকা ৬৪ পয়সা প্রতি লিটার।
বিগত কয়েক সপ্তাহ ধরে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত উর্দ্ধমুখী হয়ে গিয়েছে। একদিকে যখন বিরোধীদলগুলি পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য প্রশাসনকে দায়ী করছে তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top