News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় অনুষ্ঠানে গান্ধীজির মুন্ডুপাত করে নেতাজীর ঢালাও প্রশংসা, বাক্ স্বাধীনতা ও খাদ্যের অধিকারে লাগাম মৌলিক অধিকার নামেই ঃ বিজেপি সাংসদ স্বামী
Image

ত্রিপুরায় অনুষ্ঠানে গান্ধীজির মুন্ডুপাত করে নেতাজীর ঢালাও প্রশংসা, বাক্ স্বাধীনতা ও খাদ্যের অধিকারে লাগাম মৌলিক অধিকার নামেই ঃ বিজেপি সাংসদ স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ ব্রিটিশরা দেশ ছেড়ে যাওয়ার পেছনে মহাত্মা গান্ধীর অবদান মানতে রাজী নন বিজেপি সাংসদ

শনিবার আগরতলায় সংসৃকত গৌরব সংস্থান ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী৷ ছবি নিজস্ব৷

সুব্রহ্মনিয়াম স্বামী৷ তাঁর কথায়, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্যই ভারত স্বাধীন হয়েছে৷ সেকথা ব্রিটিশরাও স্বীকার করে৷ পাশাপাশি তিনি মনে করেন, বাক্ স্বাধীনতা এবং খাদ্যের অধিকার সংবিধান মতে মৌলিক অধিকার হলেও তাতে লাগাম টানা আছে৷ ফলে, বিজেপির গায়ে অসহিষ্ণুতার কলঙ্ক লেপে দেওয়া উচিৎ নয়, কমিউনিষ্টকে নিশানা করে একথা বলেন তিনি৷

শনিবার আগরতলায় সংসৃকত গৌরব সংস্থান ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজেপি সাংসদ সুব্রহ্মমনিয়াম স্বামী দাবি করেন, ভারত স্বাধীন হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল নেতাজী সুভাষ চন্দ্র বসুর৷ তাঁর কথায়, ব্রিটিশরা দেশ ছেড়ে যেতই না, যদি নেতাজীর ডাকে সাড়া দিয়ে দেশবাসীর মধ্যে ক্রোধের আগুন ছড়িয়ে না পড়ত৷ তাঁর দাবি, মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে কোনভাবেই ব্রিটিশরা ভারত ছেড়ে যেত না৷ একমাত্র নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্যই ব্রিটিশরা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়েছেন৷ সেকথা তাঁরাও স্বীকার করেন৷ কিন্তু, স্বাধীনোত্তর ভারতে সুকল-কলেজে পাঠ্যবইয়ে এতদিন ভুল ইতিহাস পড়ানো হচ্ছিল৷ তাঁর কথায়, বিজেপি সরকার সুকল-কলেজের পাঠ্যবইয়ে নতুন ইতিহাস যুক্ত করার উদ্যোগ নিয়েছে৷ ছাত্রছাত্রীদের স্বাধীনতার আসল ইতিহাস পড়ানো হবে৷ অবশ্য, তাতে কিছুটা সময় লাগবে৷

এদিন তিনি দাবি করেন, বিমান দূর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়নি৷ তাঁকে রাশিয়াতে স্ট্যালিন খুন করেছিলেন৷ সুব্রহ্মনিয়াম স্বামীর কথায়, নেতাজী জাপান গিয়েছিলেন সে বিষয়ে মিথ্যা প্রচার করা হয়েছিল৷ আদতে তিনি তখন রাশিয়া গিয়েছিলেন৷ সেখানে তাঁকে স্ট্যালিন খুন করেছেন৷ নেতাজী অন্তর্ধান রহস্য উন্মোচন হওয়া ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হচ্ছে৷ তাঁর দাবি, আগামীদিনে নেতাজী সম্পর্কে আরও অনেক রহস্য বেরুবে৷

সুব্রহ্মমনিয়া স্বামী এদিন বাক্ স্বাধীনতা এবং খাদ্যের অধিকার মৌলিক অধিকার হলেও তাতে লাগাম টানা আছে বলে দাবি করেন৷ তাঁর কথায়, বাক্ স্বাধীনতা সম্পূর্ণরূপে মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হওয়া না৷ কারণ, অধিকারের দোহাই দিয়ে যে কেউ যেমন বলতে পারবেন না৷ তাতে, নির্দিষ্ট লাগাম টেনে রাখা হয়েছে৷ তেমনি খাদ্যের অধিকারেও লাগাম টেনে রাখা আছে সংবিধানে৷ ফলে, বিজেপি অসহিষ্ণু বলে কমিউনিস্টরা যেভাবে প্রচার করেন তা সঠিক নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top