News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল এক পাকিস্তানি হেলিকপ্টার
Image

ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল এক পাকিস্তানি হেলিকপ্টার

শ্রীনগর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার দুপুরে আচমকা ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল এক পাকিস্তানি হেলিকপ্টার। একদিকে গোপনে সেনা অভিযানের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে রাষ্ট্রসংঘে চলছে ভারত-পাকিস্তানের অন্য যুদ্ধ। এরই মধ্যে রবিবার দুপুরে ওই হেলিকপ্টার দেখা গিয়েছে কাশ্মীরের আকাশে।
এদিন দুপুরে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘হত্যাকারীদের গুণকীর্তন করে পাকিস্তান’, গোটা বিশ্বের সামনে এই ভাষাতেই আক্রমণ করলেন সুষমা। ৯/১১ বা ২৬/১১-র কথা মনে করিয়ে দেন তিনি বললেন, ‘পাকিস্তান শুধু সন্ত্রাসবাদে মদত দেয় তাই নয়, সব দোষ অস্বীকারও করেন অনায়াসে।’ সুষমা উল্লেখ করেন, আমেরিকার বন্ধু হওয়া সত্বেও পাকিস্তান দিনের পর দিন লুকিয়ে রেখেছিল লাদেনকে। তাকে খুঁজে বের করে হত্যা করার জন্য আমেরিকাকে সাধুবাদ দেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top