News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেককেই লাইফ স্টাইলের উপর নজর দিতে হবে ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

প্রত্যেককেই লাইফ স্টাইলের উপর নজর দিতে হবে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে আয়োজিত এক কর্মশালায় বর্তমান সমাজ ব্যবস্থায় সঠিক জীবনশৈলী বজায় রেখে হৃদরোগকে প্রতিরোধ করার উপর গুরুত্বরোপ করা হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ তিনি এবং এই কর্মশালার অন্যান্য বক্তরা হৃদরোগ সম্পর্কে জনগণকে আরও বেশী সচেতন থাকার পরামর্শ দিয়েছেন৷

উদ্বোধকের ভাষণে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, আজকের দিনটি সারা বিশ্বেই যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে৷ এই দিনটি পালনের উদ্দেশ্য একটাই, তা হচ্ছে হার্টকে ভাল রাখা এবং অন্যদেরও ভাল রাখতে সচেতন করা৷ তিনি বলেন, সচেতনার অভাবে বেশীরভাগ রোগীরই মৃত্যু হচ্ছে৷ এটা ঘটনা, আমরা অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যকর জীবনশৈলী রক্ষা করে চলি না৷ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে খাদ্যাভ্যাস বিজ্ঞানসম্মত নয়৷ ফলে নানা সমস্যা দেখা দিচ্ছে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর থেকে রক্ষা পাবার জন্য প্রত্যেককেই তাদের লাইফ স্টাইেলের উপর নজর বাড়াতে হবে৷ অস্বাস্থ্যকর লাইফ স্টাইল থাকলে তা পাল্টে ফেলতে হবে৷ নিয়ম মেনে খাবার খেতে হবে৷ পাশাপাশি শরীরচর্চার দিকে নজর দিতে হবে৷ এ বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডাঃ চিন্ময় বিশ্বাস বলেন, বর্তমান সময়ে শুধু ভারত নয় সারা বিশ্বের কাছেই হৃদরোগ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার সিনিয়র পাবলিক হেলথ কনসালটেন্ট ডাঃ পুস্কর কুমার বলেন, এখন সারা বিশ্বেই আকস্মিক মৃত্যুর একটা বড় কারণ হচ্ছে হৃদরোগ৷ ভারতও এর থেকে বাইরে নয়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ডাঃ সুপ্রিয়া মল্লিক৷ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কলকাতাস্থিত অ্যাপোলো হাসপাতালের ডিজিএম মার্কেটিং গৌতম ব্যানার্জী৷ তিনি বলেন, শিশুদের হৃদয় সুস্থ রাখার উপর এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, রাজ্য এনসিডি সেল, এনএইএমের সহায়তায় কলকাতার অ্যাপোলো গ্লেনিগেলস হাসপাতাল এই কর্মশালার আয়োজন করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top