News Flash

  • Home
  • Uncategorized
  • রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণ, গোয়ালিয়রে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু চারজনের
Image

রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণ, গোয়ালিয়রে বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু চারজনের

গোয়ালিয়র, ২৯ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল এবং ছাদের একাংশ| শনিবার সকালের মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাড়ির চারজন সদস্যের| এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন| গোয়ালিয়রের দর্পণ কলোনির ঘটনা| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে জোরালো বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে গোয়ালিয়রের দর্পণ কলোনি| সাত সকালে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন দর্পণ কলোনির বাসিন্দারা| প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন একটি বাড়ির দেওয়াল এবং ছাদের একাংশ ভেঙে পড়েছে| সংজ্ঞাহীন অবস্থায় ওই বাড়ির ছ’জন সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, শেষরক্ষা হয়নি| হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণের জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ির দেওয়াল এবং ছাদের একাংশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top