News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেনা জওয়ান সহ নিহত চার
Image

কর্ণাটকে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেনা জওয়ান সহ নিহত চার

বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : দুইটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সেনা জওয়ান সহ নিহত চার। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের মোলার জেলার বাঙ্গারপেট তালুকের আমেকারা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুইটি একেবারে দুমড়ে মুছরে গিয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেন, ভারত কুমার, রমেশ বাবু, রেগো(৩৫), বাবু (৩৮)। নিহদের মধ্যে ভারত কুমার সেনাবাহিনীর হাবিলদার পদে কর্মরত ছিলেন। জম্মু ও কাশ্মীরের নিজের ডিউটিতে যোগ দেওয়ার জন্য কেমপেগোওডা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনাটি ঘটে। রমেশ বাবুও একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন। দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top