News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বনধ-এ ট্রেন অবরোধ করে বিপাকে প্রাক্তন বিধায়ক মণিলাল, সোমবার ত্রিপুরার আদালতে হাজির হওয়ার নোটিশ
Image

ভারত বনধ-এ ট্রেন অবরোধ করে বিপাকে প্রাক্তন বিধায়ক মণিলাল, সোমবার ত্রিপুরার আদালতে হাজির হওয়ার নোটিশ

পাথারকান্দি (অসম), ২৩ সেপ্টেম্বর, (হি.স.) : আগামীকাল সোমবার ধর্মনগরের (উত্তর ত্রিপুরা) মুখ্য বিচারবিভাগীয় আদালতে হাজির হতে অসমের পোড় খাওয়া কংগ্রেসি নেতা তথা পাথারকান্দির (করিমগঞ্জ জেলা) প্রাক্তন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত দশ সে‌প্টেম্বর ভারত বনধ-এর দিন নাগরিক স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত সৃষ্টি করে দলবল নিয়ে তিনি ট্রেন অবরোধ করেছেন।

জানা গেছে, ধর্মনগর সিজিএম আদালত থেকে গত দু‌দিন আগে তাঁর কাছে সমন আসে। ওই সমনে আগামীকাল অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সোমবার তাঁকে সিজেএম আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ জা‌রি করা হয়েছে।

উল্লেখ্য, পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত দশ সেপ্টেম্বর কংগ্রেস আহূত ১২ ঘণ্টার ভারত বনধ-এর দিন পাথারকান্দির প্রাক্তন বিধায়কের নেতৃত্বে ধর্মনগর (ত্রিপুরা) থেকে শিলচরগামী ৫৫৬৭৮ নম্বরের যাত্রীবাহী ট্রেন সকাল সাড়ে ছয়টায় পাথারকান্দির লেভেল ক্রসিঙে (দক্ষিণ রেলওয়ে গেটে) আটকে দেওয়া হয়েছিল।

আজ রবিবার এখানে দলীয় এক অনুষ্ঠানে এসে প্রবীণ কংগ্রেস নেতা মণিলাল গোয়ালা বলেন, দশ তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে গত দুদিন আগে তাঁকে নোটিশ পাঠিয়েছিল ধর্মনগরের সিজেএম আদালত। ম‌ণিলালবাবু বলেন, কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি সাধারণ মানু‌ষের গণতা‌ন্ত্রিক অধিকার খর্ব করতে উঠে-পড়ে নেমেছে। আমাদের বাকস্বাধীনতা কেড়ে নি‌তেও তারা দ্বিধাবোধ কর‌ছে না। তাই স্বৈরাচারী বি‌জে‌পির বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতিবাদী আওয়াজ তোলার ডাক দিয়েছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top