News Flash

  • Home
  • Uncategorized
  • রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্ত গ্রেফতার
Image

রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্ত গ্রেফতার

চন্ডীগড়, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ এদের মধ্যে রয়েছে এক ভারতীয় সেনাও৷ সেনাকর্মী পঙ্কজ এবং মণীশকে গ্রেফতার করেছে হরিয়ানাপুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ নিশু ও আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ এবার ধরা পড়ল বাকি দুজনও৷

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশের জালে ধরা পড়ে রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডের এই মাস্টারমাইন্ড৷ নিশু ফোগাত নামে ওই অভিযুক্ত পরিকল্পনা করেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের মত৷

পুলিশ সুপার নাজনিন ভাসিন জানান, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটায় নিশু৷ তারপর চিকিৎসককে ডেকে এনে নির্যাতিতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চায়৷ তবে তখনও পর্যন্ত অধরা ছিল অভিযুক্তসেনাকর্মী৷ দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷

মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে সিবিএসই-র ওই টপার কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলেপুলিশের কাছে জানিয়েছিল সে৷ রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস আগেই দেওয়া হয়েছিল সেনার পক্ষ থেকে৷ গঠন করা হয়েছিল সিট৷ যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবে তাদেরএকলক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top