News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, ৫ শিশু ও মহিলাসহ আক্রান্ত ১১
Image

গন্ডাছড়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, ৫ শিশু ও মহিলাসহ আক্রান্ত ১১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ আবারো ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে গন্ডাছড়া মহকুমায়৷ কমপক্ষে এগারজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার৷ আক্রান্তদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে৷ চারজন মহিলা এবং দুজন পুরুষ এবং একজন টিএসআর জওয়ান রয়েছে৷

আক্রান্ত শিশুরা হল, ভগিরথ পাড়ার শুক্রজয় ত্রিপুরার ছেলে শবেনজয় ত্রিপুরা (৮), ভগিরথ কলোনীর ফলধন ত্রিপুরার ছেলে নবজয় ত্রিপুরা (৮), দলপতি এডিসি ভিলেজের কৃষ্ণচরণ ত্রিপুরার দুই ছেলে প্রতিরাম ত্রিপুরা (৫) এবং রাহুল ত্রিপুরা (৪)৷ এছাড়া জাপান পাড়ার ভক্তবাহন চাকমার মেয়ে রূপসী চাকমা৷ গত তিনদিনে ম্যালেরিয়ায় বহু লোক গন্ডাছড়ার প্রত্যন্ত পাহাড়ী এলাকায় আক্রান্ত হয়েছে৷ অনেকেই এখনও পর্যন্ত হাসপাতালে পৌঁছেনি৷

এদিকে, গন্ডাছড়া মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছে পর্যাপ্ত পরিমানে ম্যালেরিয়ার ওষুধ হাসপাতালে মজুত রয়েছে৷ অযথা আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন৷ প্রত্যন্ত পাহাড়ী এলাকায় স্বাস্থ্য শিবির প্রসঙ্গে ঐ চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সংকটের জন্য বিভিন্ন স্থানে শিবির করা সম্ভব হচ্ছে না৷ তাছাড়া অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী হাম ও রুবেলা টিকাকরণের জন্য বিভিন্ন জায়গায় রয়েছেন৷ জানা গিয়েছে, ম্যালেরিয়ায় আক্রান্ত ঘটনা গন্ডাছড়া মহকুমার কিছু সমতল এলাকাতেও ঘটেছে৷ এখন দেখার বিষয় গন্ডাছড়া মহকুমা প্রশাসন এবং ধলাই জেলা প্রশাসন ম্যালেরিয়া মোকাবিলায় কি ব্যবস্থা গ্রহণ করে৷ তবে জানা গিয়েছে, কল্যাণসিং এডিসি ভিলেজের ওয়াংসা পাড়ায় একটি স্বাস্থ্য শিবির করার কথা ছিল৷ কিন্তু, দেখা গিয়েছে ঐ এলাকার সাব সেন্টারটি বন্ধ৷ অবিলম্বে ম্যালেরিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের তরফ থেকে পাহাড়ী এলাকায় স্বাস্থ্য শিবির করার দাবী উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top