News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের ছিনতাই হওয়া রাইফেল বিজিবি ফিরিয়ে দিলেও ফ্ল্যাগ মিটিং নিষ্ফলা, উত্তেজনা বিরাজ করছে কামথানা সীমান্তে
Image

বিএসএফের ছিনতাই হওয়া রাইফেল বিজিবি ফিরিয়ে দিলেও ফ্ল্যাগ মিটিং নিষ্ফলা, উত্তেজনা বিরাজ করছে কামথানা সীমান্তে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ ভারত বাংলাদেশ ত্রিপুরার কমাথানা সীমান্ত এলাকায় শুক্রবার রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে শনিবার আরও একবার ফ্লেগ মিটিং হল বিএসএফ ও বিজিবির মধ্যে৷ এই মিটিংয়ে বিজিবির তরফ থেকে ফেরত দেওয়া হয়েছে বিএসএফের কাছ ছেতে ছিনতাই করা রাইফেলটি৷ তবে এই রাইফেল বিজিবির হাতে এলে কিভাবে এনিয়ে প্রশ্ণ রয়েছে৷ যদিও রাইফলটি পাচারকারীরা ছিনতাই করেছিল৷ তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ণ উঠছে পাচারকারীদের সাথে বিজিবির যোগাযোগ রয়েছে এবং পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি পাচারকারীদের কাছ থেকে রাইফেল নিয়ে বিএসএফ আধিকারীকদের ফেরত দিয়েছে৷ তবে ঘটনা যাই হোক না কেন কামথানা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

এদিকে, উত্তেজনা প্রশমেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় অনুষ্ঠিত বৈঠকে কোনও সমাধানসূত্র আসেনি বলে জানা গিয়েছে৷ বিএসএফকে অন্যায় স্বীকার করার দাবী করেছে বিজিবি৷ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গতরাতের বৈঠক ভেস্তে গিয়েছিল৷ তবে সমস্যা নিরসনে শনিবারও পুনরায় বৈঠক হয়েছে৷ বেরোয়নি সমাধান সূত্র৷ শনিবার সকাল থেকে কামথানা সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারী আরও জোরদার করা হয়েছে৷ এদিকে, আগেই বিজিবির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিএসএফের ডিআইজিকে বৈঠকে উপস্থিত থাকতে হবে৷ শুধু তাই নয়, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিএসএফকে অন্যায় স্বীকার করতে হবে৷ কারণ বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে বিজিবি অভিযোগ করেছে, তারা সীমান্তরেখা অবৈধভাবে অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন৷ শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা বাংলাদেশে প্রবেশ করে দোকানপাট ভাঙচুর করেছেন৷ অপরহণ, মারপিট করে অশান্তির সৃি,ঠ করেছেন৷ এদিকে, এই অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিতে বিএসএফের পদস্থ অধিকারীকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷

প্রসঙ্গত, বিকাল ৪টা নাগাদ গরু পাচার কালে বিএসএফ বাঁধা দিতে গেলে পাচারকারীদের সাথে তাদের সংঘর্ষ হয়৷ জানা গেছে, চারজন পাচারকারী কৈয়াঢেঁপা সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার করছিল৷ ওই সময় বিষয়টি বিএসএফের ৪৭ নং ব্যাটেলিয়ানের বিওপি ক্যাম্পে জওয়ানদের নজরে আসে৷ চারজন বিএসএফ জওয়ান তখন সীমান্ত টহল দিচ্ছিলেন৷ তখন, বিএসএফ জওয়ানরা পাচারকারীদের পেছনে ধাওয়া করেন৷ পাচারকারীদের আটক করতে গিয়ে বিএসএফ জওয়ানরা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন৷ তখন পাচারকারীরা বিএসএফ জওয়ানদের উপর হামলা করে৷ ওই সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top