News Flash

  • Home
  • Uncategorized
  • হরিদ্বার যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উল্টে আহত ৫০ জন যাত্রী
Image

হরিদ্বার যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উল্টে আহত ৫০ জন যাত্রী

মুজাফ্ফরনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): মূর্তি বিসর্জন করতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কে, হারেডি বাইপাস-এর কাছে বাস দুর্ঘটনায় কমবেশি আহত হলেন কমপক্ষে ৫০ জনযাত্রী। সৌভাগ্যবশত রবিবার সকালের এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) শহর ওমবীর সিং জানিয়েছেন, রবিবারসকালে দিল্লির গোবিন্দপুরী থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার অভিমুখে যাচ্ছিল একটি বাস। ওই বাসটিতে অন্ততপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। হরিদ্বারের গঙ্গায় মূর্তি বিসর্জন করতে যাচ্ছিলেন তাঁরা।

পুলিশ সুপার (এসপি) শহর ওমবীর সিং আরও জানিয়েছেন, মুজাফ্ফরনগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের উপর হারেডি বাইপাস-এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।মুহুর্তের মধ্যেই বাসটি রাস্তার ধরে পরিখায় পরে যায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ। কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ৫০ জনযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার গর্ত থাকার কারণে বেসামাল হয়ে পরে বাসটি। আর তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top