News Flash

  • Home
  • Uncategorized
  • যত্রযত্র গাড়ি পার্কিং, কঠোর হচ্ছে পুলিশ
Image

যত্রযত্র গাড়ি পার্কিং, কঠোর হচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা শহরকে যানজটমুক্ত এবং শব্দদূষণ মুক্ত করতে ট্রাফিক পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে৷ জানা গিয়েছে, আসন্ন দূর্গোৎসবকে কেন্দ্র করে আগরতলা শহরকে যানজটমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ৷ যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাফিক পুলিশ৷ তাছাড়া শহরের বিশেষ করে হাসপাতালের সামনে বিকট শব্দ হয় এমন কোনও গাড়ি কিংবা বাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে৷ ট্রাফিক পুলিশের এক আধিকারীক জানিয়েছেন, রাজ্যে প্রচুর নতুন বাইক এসেছে আর সেই বাইকগুলির হর্ণের আওয়াজ খুবই বিকট৷ এতে সাধারণ মানুষের সাথে হাসপাতালে চিকিৎসারত রোগী এবং তাদের পরিবারবর্গ ও লোকজনের খুবই অসুবিধা হয়৷ তাই শহরকে বিকট শব্দদূষণের হাত থেকে মুক্তি দিতে এই সমস্ত বিকট শব্দযুক্ত বাইকগুলি ধরছে পুলিশ৷ পাশাপাশি বাইক চালকদের জরিমানাও করা হচ্ছে৷ জানা গেছে, এ ধরনের অভিযান দূর্গাপূজার আগ পর্যন্ত চলবে৷ এদিকে, শহরে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান জারি রেখেছে৷ একই সঙ্গে যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাফিক পুলিশ৷ এদিকে, প্রতিদিন রাজধানী আগরতলা শহরের বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশ বাইক চালকদের কাগজপত্র চ্যাকিং করে চলেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top