News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস : রাজনাথ সিং
Image

রাফাল নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস : রাজনাথ সিং

আমরেলি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল নিয়ে ক্রমাগত কংগ্রেসের রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার গুজরাট সফররত স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রমাণ ছাড়া সরকারের বিরুদ্ধে এমন ধরণের মন্তব্য করাটা ঠিক নয়।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাফাল চুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রশাসন বিবৃতি দিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট প্রকাশ্যে আসলে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে।

অন্যদিকে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য নাম না করে কংগ্রেসকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য চারবার ভেবে দেখা উচিত ছিল। প্রমাণ ছাড়া এমন ধরণের অভিযোগ আনাটা ঠিক নয়। যে রিপোর্টে দাবি করা হচ্ছে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট এমন ধরণের মন্তব্য করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ১১টি সমবায় গোষ্ঠী সঙ্গে আলাপচারিতায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে ছিলেন, ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতীয়ের যাতে নিজেদের বাসস্থান হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

উল্লেখনীয়, ১৯ শের লোকসভা নির্বাচনের আগে রাফাল ইস্যুকে ভর করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে ক্রমাগত তোপ দেগে চলেছে বিজেপি। সম্প্রতি প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দের রাফাল চুক্তি সম্পর্কে জানিয়েছেন যে অনিল আম্বানির কোম্পানির নাম জোর করে চুক্তিকে যুক্ত করেছিল ভারত। আর ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী তথা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top