News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বৃদ্ধা মা ও মেয়েকে নৃশংসভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

দিল্লিতে বৃদ্ধা মা ও মেয়েকে নৃশংসভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির মিয়ানওয়ালি এলাকায় ৬০ বছর বয়সি পৌঢ়া এবং তাঁর বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ বছর বয়সি কন্যাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা| শনিবার সকালে মিয়ানওয়ালি এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে উদ্ধার হয় মা ও মেয়ের নিথর দেহ| পুলিশ জানিয়েছে, শশী তালওয়ার (৬০) এবং তাঁর ৪০ বছর বয়সি বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে নীধিকে নৃশংসভাবে হত্যা করেছে দুষ্কৃতীরা| কিন্তু, শশীদেবীর বাড়ি থেকে মূল্যবান কোনও সামগ্রী চুরি যায়নি, তাই কি কারণে এই হত্যাকাণ্ড তা ভাবিয়ে তুলছে তদন্তকারী অফিসারদের|

দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বছর দু’য়েক আগে প্রয়াত হয়েছেন শশী তালওয়ারের স্বামী| শশীদেবীর একটি সন্তান কানাডায় থাকেন এবং অপর সন্তান মুম্বইয়ে থাকেন| ৪০ বছর বয়সি বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে নীধিকে নিয়ে বাড়িতে একাই থাকতেন শশীদেবী| কিন্তু, শনিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হল শশীদেবী এবং তাঁর মেয়ের নিথর দেহ| পুলিশ জানিয়েছে, গলার নলি কেটে খুন করা হয়েছে শশী তালওয়ারকে, তাঁর মেয়েকেও নৃশংসভাবে খুন করা হয়েছে| উভয়ের হাত বাঁধা ছিল| শনিবার সকালে শশীদেবীর বাড়ির পরিচারিকা কাজ করতে এসে দেখেন মা ও মেয়ের নিথর দেহ ঘরের ভিতরে পড়ে রয়েছে| সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি| তদন্তকারীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে মূল্যবান কোনও সামগ্রী চুরি যায়নি| মামলা রুজু করে চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top