News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম
Image

শুক্রবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : আবার মূল্যবৃদ্ধি জ্বালানির ৷ শুক্রবার ফের বাড়ল পেট্রোলের ডিজেলের দাম ৷ এদিন কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮৪ টাকা ১৬ পয়সা ৷ দিল্লিতে পেট্রোলের দাম ১০ পয়সা বেড়ে লিটার প্রতি ৮২ টাকা ৩২ পয়সা ৷ তবে ডিজেলের দাম এদিন কোনও বদল হয়নি ৷ রাজধানী দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৭৩ টাকা ৮৭ পয়সা ৷ চেন্নাইতে ৭ পয়সা বেড়ে পেট্রলের দাম দাঁড়াল ৮৫ টাকা ৪৮ পয়সা ৷ গোটা দেশের মধ্যে মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৯ পয়সা বেড়ে ৮৯.৬৯ টাকা হয়েছে ৷ মুম্বইয়ে ডিজেলের দাম প্রতি লিটারে ৭৮ টাকা ৪২ পয়সা ৷

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই দেশের বাজারে চড়চড়িয়ে বাড়ছে জ্বালানির দাম, এমনই সাফাই দিয়েছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ ডলারের তুলনায় যেভাবে টাকার দাম পড়ছে তত দ্রুত গতিতে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ ক্রুড ওয়েলের দাম বাড়তে থাকায় পেট্রোল ডিজেলের রিটেল দামও সমান তালে বেড়ে চলছে ৷ ভারতে জ্বালামির ৮০ শতাংশ আমদানি করে থাকে ৷ গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ আন্তর্জার্তিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷

এই ইস্যুতে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও ৷ অরুণ জেটলি জানিয়েছেন আবশ্যিক নয় এমন পণ্যের আমদানি বন্ধ করে সরকার চাইছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের ভার কমাতে । এর ফলে তেলের দামের যে ঊর্ধ্বগতি তাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top