News Flash

  • Home
  • Uncategorized
  • পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ, গির অরণ্যে ১১ দিনে ১১টি সিংহের মৃত্যু
Image

পশুপ্রেমীদের জন্য দুঃসংবাদ, গির অরণ্যে ১১ দিনে ১১টি সিংহের মৃত্যু

জুনাগড়, ২১ সেপ্টেম্বর (হি.স.): পশুপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ| গুজরাটের গির অরণ্যে বিগত ১১দিনে মৃত্যু হল ১১টি এশিয়াটিক সিংহের| গির অরণ্যের আধিকারিকদের দাবি, ফুসফুসের সংক্রমণের কারণে কয়েকটি সিংহের মৃত্যু হয়েছে| এছাড়াও বেশ কয়েকটি সিংহের মৃত্যু হয়েছে নিজেদের মধ্যে লড়াই করে| গির অরণ্যের পশু আধিকারিক এইচ ভামজা জানিয়েছেন, ‘গির অরণ্যে গত ১১ দিনে ১১টি সিংহের মৃত্যু হয়েছে ফুসফুসে সংক্রমণের কারণে| কি কারণে সংক্রমণ তা এখনও পর্যন্ত জানা যায়নি| বাকি সিংহগুলি যাতে সংক্রামিত না হয় সে জন্য আমরা প্রতিরোধক ওষুধের ব্যবস্থা করছি|’

গির অরণ্যের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ১১টি সিংহের মধ্যে তিনটি পূর্ণবয়স্ক সিংহ, দু’টি পূর্ণবয়স্ক সিংহ এবং বাকি গুলি শাবক| ১১টি সিংহের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার| যদিও, আধিকারিকরা জানিয়েছেন, দেহগুলির ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ফুসফুসে সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে ১১টি সিংহের| একসঙ্গে ১১টি সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ পশুপ্রেমীরা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top