News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় পিএনবি-র ব্যাঙ্কে দুষ্কৃতী হানা, আততায়ী হামলায় মৃতু্য দু’জন রক্ষীর
Image

নয়ডায় পিএনবি-র ব্যাঙ্কে দুষ্কৃতী হানা, আততায়ী হামলায় মৃতু্য দু’জন রক্ষীর

নয়ডা, ২১ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর-১ এলাকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর দু’জন নিরাপত্তা রক্ষী| শুক্রবার সকালে নয়ডার সেক্টর-১ এলাকায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর শাখায় লুঠপাটের উদ্দেশ্যে হানা দেয় একদল দুষ্কৃতী| দুষ্কৃতীদের দেখা মাত্রই রুখে দাঁড়ান নিরাপত্তা রক্ষীরা, তখনই নির্বিচারে গুলি চালায় আততায়ীরা| দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন পিএনবি-র দু’জন নিরাপত্তা রক্ষী| রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে নয়ডার সেক্টর-১ এলাকায় পিএনবি-র শাখায় লুঠপাটের উদ্দেশ্যে হানা দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা| দুষ্কৃতীদের দেখা মাত্রই রুখে দাঁড়ান নিরাপত্তা রক্ষীরা, তখনই নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা|রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় নিরাপত্তা রক্ষীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| হামলা চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়| অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top