News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল বিতর্কে বাকযুদ্ধ অব্যাহত, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করলেন রাহুল
Image

রাফাল বিতর্কে বাকযুদ্ধ অব্যাহত, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করলেন রাহুল

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের বাকযুদ্ধ অব্যাহত। হ্যালকে নিয়ে অসত্য তথ্য তুলে ধরার জন্য প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলেছিল কংগ্রেস। এমনকি রাফাল চুক্তিতে হ্যালকে বাদ দেওয়া নিয়েও সরব হয়েছিল কংগ্রেস। এবার ফের রাফালের প্রসঙ্গ তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের পদত্যাগ দাবি করেল রাহুল গান্ধী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট রাহুল গান্ধী দাবি করেছেন, প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন রাফাল তৈরি করার জন্য হ্যালের কোনও পরিকাঠামো নেই। বিষয়টিকে অসত্য। প্রতিরক্ষামন্ত্রীকে রাফালমন্ত্রী হিসেবে অভিহিত করে রাহুল গান্ধী ট্যুইটে লেখেন, ‘রাফাল মন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন। তার অসত্য বিবৃতি ধরা পড়ে গিয়েছে। হ্যালের প্রাক্তন প্রধান টি এস রাজু বিবৃতি থেকেই এটা স্পষ্ট হয়ে গিয়েছেন যে তিনি অসত্য কথা বলছে। এর জন্য তার পদত্যাগ করা উচিত।

উল্লেখনীয় হ্যালের প্রাক্তন প্রধান টি এস রাজু জানিয়েছিলেন, হিন্দুস্থান অ্যারোনোটিকল্যাল লিমিটেড (হ্যাল) ভারতে রাফাল তৈরি করতে পারত। ফরাসি কোম্পানি ডাসসোলট ওয়ার্ক শেয়ার চুক্তির মাধ্যমে এটা করা যেত। ফরাসি কোম্পানির সঙ্গে কি চুক্তি হয়েছে তা প্রকাশ্যে আসা দরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top