News Flash

  • Home
  • Uncategorized
  • অস্বস্তিতে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি, দায়ের এফআইআর
Image

অস্বস্তিতে দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি, দায়ের এফআইআর

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): এফআইআর রুজু হল দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির বিরুদ্ধে| অভিযোগ, দিল্লির গুকুলপুর এলাকায় অনধিকার একটি কলোনিতে অবস্থিত বাড়ির সিল করে দেওয়া তালা তিনি ভেঙে ফেলেছেন| গত ১৬ সেপ্টেম্বরের এই ঘটনায় মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৮৮ এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (ডিএমসি) আইনের ৪৬১ এবং ৪৬৫ নম্বর ধারায় দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে|
মিউনিসিপ্যাল আধিকারিকদের ‘বাছাই এবং পছন্দ’ ব্যবস্থার প্রতিবাদে গত ১৬ সেপ্টেম্বর গুকুলপুর এলাকায় সিল করে দেওয়া একটি বাড়ির তালা ভেঙে দেন মনোজ তিওয়ারি| এই অভিযোগে মঙ্গলবার এফআইআর রুজু হল দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির বিরুদ্ধে| এফআইআর প্রসঙ্গে মনোজ তিওয়ারি জানিয়েছেন, ‘যদি অবৈধভাবে বাড়ি সিল করে দেওয়া হয়, তবে আমরাও প্রতিবাদ এবং বিরোধিতা করব| মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতি আমার চ্যালেঞ্জ ওই কলোনিতে যান এবং দিল্লিবাসীর প্রশ্নের জবাব দিন| আমরাও এফআইআর করব|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top