News Flash

  • Home
  • Uncategorized
  • টাইফুন মাংখুট দাপটে তছনছ হংকং, ফিলিপিনসে মৃত বেড়ে ৪৯
Image

টাইফুন মাংখুট দাপটে তছনছ হংকং, ফিলিপিনসে মৃত বেড়ে ৪৯

হংকং, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : চিনে যাওয়ার আগে হংকংকে তছনছ করল টাইফুন মাংখুট। ঝড়ের আঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এর আগে ফিলিপিনসে এই টাইফুন কেড়ে নিয়েছে কমপক্ষে ৪৯ জনের প্রাণ।
বছরে বিশ্বের সবচেয়ে বড় ঝড় টাইফুন মাংখুট ফিলিপিনসের উত্তরাঞ্চল ও হংকং-এ জোর আঘাত হেনে এবার দক্ষিণ চিন উপকূলের দিকে এগিয়ে চলেছে। চিনের গোয়াংদং প্রশাসন রেড অ্যালার্ট সতর্কতা জারি করেছে। সেখানে ঘণ্টায় ২৩০ কিমি বেগে আছড়ে পড়ে ঝড়। হংকং-এ টাইফুন মাংখুটের হানায় শতাধিক মানুষ আহত হয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে আট শতাধিক উড়ান বাতিল করা হয়েছে। এতে এক লাখ যাত্রী বিপাকে পড়েছেন। যদিও ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
টাইফুন মাংখুটের কবলে পড়ে ফিলিপিনসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল হাওয়ায় ভেঙে পড়েছে বহু গাছ। তার ফলে বিভিন্ন এলাকা ধসের কবলে পড়ে। বন্ধ রাস্তা ও অচল যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রামাঞ্চলে ঝড়ের প্রকৃত আঘাতের চিত্র এখনও স্পষ্ট নয়। স্থলভাগে আঘাত হানার সময়ে কিছু শক্তি হারায়। তবুও এটিকে ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ফিলিপিনসে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আছড়ে পড়ে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top