News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার শ্লীলতাহানির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড অভিযুক্তকে
Image

নাবালিকার শ্লীলতাহানির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড অভিযুক্তকে

আগরতলা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জনৈক নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে দোষী সাব্যস্ত হল উদয়পুরের চন্দ্রপুর কলোনির চার নম্বর ওয়ার্ডের লিটন শীল। আদালত তাকে সশ্রম পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৯ জুলাই পাঁচ বছরের এক শিশুকন্যা অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বাড়ি ফিরছিল। এমন সময় লিটন পেছন দিক থেকে এসে শিশুকন্যাকে ধরে রাস্তাতেই তার শ্লীলতাহানি করে।
ঘটনার খবর পেয়ে নির্যাতিতা শিশুকন্যাটির মা উদয়পুর মহিলা থানায় লিটনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ মোতাবেক তদন্ত শুরু করে এবং লিটনকে গ্রেফতার করে।
সাক্ষী ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ধারায় এক মাসের কারাদণ্ড এবং পকসো আইনে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়ে সাজা ঘোষণা করেছে।

Releated Posts

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top