News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক নির্মাণে দশ হাজার কোটি টাকার ঘোটালার সিবিআই তদন্তের দাবী জানাল কংগ্রেস
Image

জাতীয় সড়ক নির্মাণে দশ হাজার কোটি টাকার ঘোটালার সিবিআই তদন্তের দাবী জানাল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ জাতীয় সড়ক নির্মাণে দশ হাজার কোটি টাকার কাজের ঘোটালার অভিযোগ আনল কংগ্রস৷ এই ব্যাপারে সিবিআই তদন্তের দাবী জানিয়েছে কংগ্রেস নেতাতথা প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷ গোপালবাবু সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়িকে৷

গোপাল চন্দ্র রায় রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, টেন্ডার ছাড়াই নির্দিষ্ট একটি নির্মাণ সংস্থাকে কাজ পাইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি৷ কাজের বরাদ্দ টাকার পরিমাণ দশ হাজার কোটি টাকা৷ এক্ষেত্রে কমিশন বাণিজ্যের অভিযোগ তুলেছেন শ্রীরায়৷ তিনি বলেন, কমিশন বাণিজ্য হয়েছে মোটার টাকার নয় শতাংশ৷ তাঁর অভিযোগ কমিশনের নয়শ কোটি টাকা টাকা আত্মসাৎ করার চেষ্টা চলছে৷ তাই বিষয়টির সিবিআই তদন্ত দাবী করছে কংগ্রেস৷ যেসব সড়ক নির্মাণ ও সংস্কারে ঘোটালার অভিযোগ আনা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে কৈলাসহর থেকে সাব্রুম, কৈলাসহর থেকে গার্জি, আগরতলা থেকে খোয়াই, চুড়াইবাড়ি থেকে আগরতলা ইত্যাদি৷

গোপাল চন্দ্র রায়ের আরও অভিযোগ, ত্রিপুরায় এটা একটা বড় ধরনের ঘোটালা৷ তাঁর দাবি রাজ্যের ইতিহাসে এতবড় ঘোটালা কখনো হয়নি৷  কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে ‘জুমলা সরকার’ আখ্যা দিয়ে গোপালবাবু বলেন, দেশ ও রাজ্যের মানুষ এই সরকারের ‘জুমলাগিরিতে’ বিপন্ন হয়ে আছে৷ আর এই সময়ে এত বড় ঘোটালা প্রকাশ্যে আসল৷ তিনি আরও অভিযোগ করেন, বিজেপি জোট রাজ্যের সার্বিক উন্নয়নের কথা না ভেবে দলীয় তহবিল স্ফীত করার ধান্দায় মেতে উঠেছে৷ এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিবিআই তদন্তের দাবী করেছেন গোপাল চন্দ্র রায়৷

সাংবাদিক সম্মেলনে গোপাল চন্দ্র রায় বলেন, রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে৷ রাজ্য সরকার ইচ্ছা করলে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে পারে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার কর কমিয়ে দিলেই এই জ্বালানী তেলের মূল্য কিছুটা হলেও হ্রাস পাবে৷ প্রতিবেশী রাজ্যের সরকার কর কমিয়ে দিয়েছে৷ ফলে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top