News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির উদ্যোগ নগরে জুতো কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন
Image

দিল্লির উদ্যোগ নগরে জুতো কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির উদ্যোগ নগরে জুতো তৈরির কারখানায় আগুন। রবিবার ভোর ৫টা ৩০মিনিট নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের ৩০টি ইঞ্জিন।
বাগরি মার্কেটে আগুন নিয়ে যখন নাজেহাল কলকাতাবাসী। তখন উদ্যোগ নগরে আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। সকাল ৫টা ৩০মিনিট নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩০টি ইঞ্জিন। টানা পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। কি কারণে আগুন লাগল তার তদন্ত চলছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top