নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বিহারের বুদ্ধগয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা নিতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে নিজের রাজ্য ত্রিপুরায় ফিরে এসেছে বেশ কিছু নাবালক৷ শনিবার তাদের সাথে কথা বলেছেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা শনিবার দুপুরে আগরতলায় অভয়নগরে অবস্থিত আশ্রম হোমে গিয়ে তাদের দেখে আসেন৷ তাদের সঙ্গে কথা বলে নির্যাতনের বিষয়ে শুনেছেন তিনি৷ মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের শিশু কল্যাণ পর্ষদের চেয়ারপার্সন নীলিমা ঘোষ সহ পর্ষদের অন্যান্য কর্মকর্তারা৷ নির্যাতিত নাবালকদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী সান্ত্বনা চাকমা সংবাদ মাধ্যমের সাথেও কথা বলেন৷ তিনি জানান, রাজ্য সরকার খবর পাওয়ার পর বিহার সরকারের সঙ্গে যোগাযোগ করে৷ বিহার সরকারের সহযোগিতায় তাদরে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ তিনি বলেন, তারা এখন নিজ নিজ বাড়ি ফিরে যেতে চাইছে৷ তাই তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হবে৷ যদি কোনও নাবালকের পরিবার আর্থিকভাবে দুর্বল হয় এবং তাদের পড়াশুনা না করাতে পারে তবে সরকারের তরফে সহায়তা দেওয়া হবে৷ উল্লেখ্য, গত দুই বছর আগে ত্রিপুরা সহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে কিশোরদের বুদ্ধগয়ায় একটি ধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয় পড়াশুনার জন্য৷ কিন্তু, সেখানে বালকদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ৷ তাই শুক্রবার রাতে ট্রেনে করে তাদের আগরতলায় ফিরিয়ে আনা হয়৷ রাজ্য শিশু কল্যাণ পর্ষদের চেয়ারপার্সন নীলিমা ঘোষ সহ পর্ষদের অন্যান্য কর্মকর্তারা আগরতলা রেল স্টেশনে গিয়ে তাদের হোমে নিয়ে আসেন৷ রেল স্টেশনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও৷
বিহার থেকে উদ্ধারকৃত নাবালকদের পড়াশুনার দায়িত্ব নেবে রাজ্য সরকার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















