News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য কংগ্রেসের নতুন পর্যবেক্ষক ভূপেন কুমার বরা, সিকিমের দায়িত্ব পেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন
Image

রাজ্য কংগ্রেসের নতুন পর্যবেক্ষক ভূপেন কুমার বরা, সিকিমের দায়িত্ব পেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ভূপেন বরাকে ত্রিপুরা কংগ্রেসের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে রাহুল গান্ধি৷ শুক্রবার  রাহুল গান্ধি ত্রিপুরা কংগ্রেসের নয়া পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছেন৷ প্রদেশ কংগ্রস সূত্রে জানা গেছে, ত্রিপুরা কংগ্রসের পর্যবেক্ষক হিসাবে এআইসিসি’র নবনিযুক্ত সম্পাদক ভূপেন বরাকে নিয়োজিত করা হয়েছে৷ আগামী কিছু দিনের মধ্যে এআইসিসি-র সম্পাদক বূপেন বরা তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করে ত্রিপুরায় আসবেন৷ এখানে উল্লেখ করে যেতে পারে, অসমের প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরাকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিয়োজিত করেছন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি এআইসিসি সম্পাদক পদে মোট নয়জনকে নিয়োগ করেছেন সভাপতি রাহুল গান্ধি৷ সেই হিসেবে প্রদ্যুৎ বরদলৈকে নাগাল্যান্ড এবং বূুপেন বরাকে ত্রিপুরার পর্যবেক্ষক করা হয়েছে৷ অন্য যাদের সম্পাদক হিসাবে নিয়োগ করা হ য়েছে তারা ত্রিপুরার প্রদ্যুৎ দেববর্মন, মেঘালয়ের জেনিথ সাংমা, আম্পারিন লিংডো এবং চার্লস পিংরোপ, মণিপুরের ভিক্টর কেইশিং, হিমাচলপ্রদেশের সুধীর শর্মা এবং অন্ধ্রপ্রদেশের ড সিরিভেল্লা প্রসাদকে৷

ত্রিপুরার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছে সিকিমের৷ এআইসিরি সম্পাদক হিসেবে তাঁকে সিকিমের দায়িত্ব দেওয়া হয়েছে৷

এদিকে, অসমের প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরাকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিয়োজিত করেছেন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী৷ আজ শুক্রবার এক নির্দেশিকা জারি করে এআইসিসি সম্পাদক পদে মোট নয়জনকে নিয়োগ করেছে সভাপতি রাহুল গান্ধী৷ অসমের দুই নেতা প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরা ছাড়াও অন্য যাঁদের সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁরা যথাক্রমে ত্রিপুরার প্রদ্যুৎ কিশোর দেববর্মন (সিকিম), মেঘালয়ের তিন জেনিথ সাংমা (অরুণাচলপ্রদেশ), আম্পারিন লিংডো (মিজোরাম) এবং চার্লস পিংরোপ (মণিপুর)৷ এছোড়া মণিপুরের ভিক্টর কেইশিং ( মেঘালয়), হিমাচলপ্রদেশের সুধীর শর্মা (জম্মু ও কাশ্মীর), অন্ধ্রপ্রদেশের ডঃ সিরিভেল্লা প্রসাদ ( তামিলনাড়ু)৷ ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে আসামের ভূপেন বরাকে এবং আসামের প্রদ্যুৎ বরদলৈকে দায়িত্ব দেওয়া হয়েছে নাগাল্যান্ডের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top