News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের আবাসিক সুকলে নির্যাতনের শিকার ১৫ জন নাবালক রাজ্যে ফিরল
Image

বিহারের আবাসিক সুকলে নির্যাতনের শিকার ১৫ জন নাবালক রাজ্যে ফিরল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ প্রায় দুই বছর যাবৎ নানা ধরনের নির্যাতন সহ্য করে শেষে রাজ্যে ফিরল ১৫ জন নাবালক ছাত্র৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু নাবালককে একটি এনজিও বিহারের বুদ্ধগয়ায় একটি রেসিডেন্সিয়াল সুকলে পড়াশুনার জন্য নিয়ে গিয়েছিল৷ যে প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে ঐ সংস্থাটি তাদের নিয়ে গিয়েছিল সেই প্রতিশ্রুতি ও আশ্বাসের কোন মূল্য রাখা হয়নি৷ অভিভাবকরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে তাদের সেখানে পাঠিয়েছিলেন৷ কিন্তু, ঐ রেসিডেন্সিয়াল সুকলের মধ্যে গত প্রায় দুই বছর যাবৎ কচিকাঁচা নাবালকদের উপর চলে নানা ধরনের নির্যাতন৷ ঐ রেসিডেন্সিয়াল সুকলে ত্রিপুরা ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আবাসিক ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছিল৷ বিশেষ করে চাকমা ও মগ সম্প্রদায়ের ছেলেদের নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানে তাদের ঠিকমতো খাবার দেওয়া হতো না, সুকল ও ছাত্রাবাসের পরিকাঠামোও তেমন ভাল নয়৷ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঐ সুকল থেকে কিছু ছাত্র পালিয়ে যায়৷ আবার কিছু ছাত্রকে তাদের অভিভাবকরা ফিরিয়ে নিয়ে যায়৷

এরপরও চলত নির্যাতন৷ শেষে এই বিষয়ে একটি মহল সক্রিয় হন৷ বিষয়টি নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের পিএস-কে জানানো হয়ে৷ পিএস বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর গোচরে নেন৷ তারপরও বিষয়টি নিয়ে শুরু হয় তৎপরতা৷ স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি বিহার সরকারের শিশু অধিকার রক্ষা আয়োগের গোচরে নেন৷ সেই সাথে রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগকেও অবহিত করা হয়৷ অত্যন্ত তৎপরতার সাথে বিহার পুলিশ ঐ রেসিডেন্সিয়াল সুকল থেকে ১৮ জন নাবালক ছাত্রকে উদ্ধার করে৷ বিহার পুলিশের কয়েকজন আধিকারীক শুক্রবার এই শিশুদের রেলে করে আগরতলায় নিয়ে আসেন৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ শিশু অধিকার সুরক্ষা আয়োগের প্রতিনিধিরা রেল স্টেশনে গিয়ে শিশুদের সাথে কথা বলেন৷ বর্তমানে তাদেরকে একটি হোমে রাখা হয়েছে৷ এদিন যে ১৮ জন শিশুকে আগরতলায় নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে ১৫ জন রাজ্যের এবং বাকি তিনজন ইটানগরের৷ কোন সংস্থা কি উদ্দেশ্যে এই নাবালকদের বিহারে নিয়ে গিয়েছিল এবং কেন তাদের উপর নির্যাতন করা হয়েছে সেসব জানার জন্য রাজ্য সরকারের তরফে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে বলে খবর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top