News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বড়সড় সাফল্য, কুলগামে এনকাউন্টারে খতম তিনজন সন্ত্রাসবাদী
Image

ফের বড়সড় সাফল্য, কুলগামে এনকাউন্টারে খতম তিনজন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): এক কথায় বড়সড় সাফল্য| জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সফলতা পেল ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চৌগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে তিনজন জঙ্গি| তবে, নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| পাশাপাশি বারামুল্লা-কাজিগুন্দের মধ্যে আপাতত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় কুলগাম জেলার চৌগাম এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে কমপক্ষে পাঁচজন জঙ্গি| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে চৌগাম এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| রাতভর গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| কুলগাম এনকাউন্টার প্রসঙ্গে শনিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তিনজন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে| সম্ভবত আরও দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে| গুলির লড়াই অব্যাহত| পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, আপাতত বারামুল্লা-কাজিগুন্দের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top